সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৩১ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
সাংবাদিক আবুল হাসনাতের মৃত্যু, বিএমএসএফ’র শোক।

সাংবাদিক আবুল হাসনাতের মৃত্যু, বিএমএসএফ’র শোক।

ঢাকা শনিবার ৩০ মে ২০২০: চাঁদপুরের ফরিদগঞ্জের সাংবাদিক আবুল হাসনাত। শুক্রবার দিবাগত রাত আনুমানিক এক ঘটিকায় তিনি তার ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন। তাতে লিখেছিলেন “আমার অবস্থা ভালো না। আমাকে সবাই মাফ করে দিবেন। আমার সন্তানদের একটু দেখবেন। আমিন”।

এরপর কিছুক্ষণের মধ্যে তার স্ত্রী-সন্তান তাকে দ্রুত নিয়ে যান চাঁদপুর জেনারেল হাসপাতালে। কিন্তু রাত আনুমানিক আড়াইটার দিকে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

তার মৃত্যুতে গভীর শোক ও শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ। এক শোক বার্তায় বিএমএসএফ’র সভাপতি শহীদুল ইসলাম পাইলট ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর মরহুমের রুহের মাগফেরাত কামনা করে সকলের নিকট দোয়া চেয়েছেন। মরহুম সাংবাদিক হাসনাতের পরিবারের পাশে সরকারের সহযোগিতা কামনা করে সকল সাংবাদিকের করোনা ভাইরাস টেষ্টের আওতায় আনারও দাবি করা হয়।

আবুল হাসনাত হাসনাত ফরিদগঞ্জে ‘আওয়ামী গুণিজন স্মৃতি সংসদ’ নামে একটি সংগঠন করেন এবং আমৃত্যু সভাপতির দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি ‘প্রেসক্লাব ফরিদগঞ্জ’ এর সক্রিয় সদস্য ছিলেন।

চাঁদপুর জেলা বিএমএ’র সাবেক সভাপতি, আওয়ামী লীগ চাঁদপুর জেলা স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার হারুন সাগর জানিয়েছেন “হঠাৎ শ্বাসকষ্ট শুরু হলে সদর হাসপাতালে আসার পর চিকিৎসা শুরু করা হলেও কিছুক্ষণের মধ্যেই মারা যান। দুইদিন ধরে তার শরীরে জ্বর ছিল। করোনার লক্ষ্মণ থাকায় স্যাম্পল পরীক্ষা করা হবে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers