শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০১ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
মোংলায় ফল নিয়ে দন্ধে আহত-৫, আটক-২

মোংলায় ফল নিয়ে দন্ধে আহত-৫, আটক-২

স্টাফ রিপোর্টার, মোংলা

মোংলায় ফল কেনাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় থানায় পৃথ দুটি মামলা হয়েছে। এর সাথে সড়িত থাকায় দুই আসামীকে আটকও করেছে পুলিশ। মঙ্গলবার (২০ ফেব্রয়ারী) দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানা হয়েছে।
পুলিশ জানায়, স্থানীয় বাজারের একটি দোকান থেকে দুই কাটুন আঙ্গুর ফল ক্রয় করে শিপন নামের এক ফল ব্যাবসায়ী। এসময় অন্য ব্যাবসায়ী শাহাবুদ্দিন, শাহাসাপ, শাহা আলী ও বাদশা ওই একই ফল জোর পুর্বক নেয়ার জন্য বাক বিতান্ডায় জড়িয়ে পরে। পরে ব্যাবসায়ী দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে শিপন, জসিম, মানিক ও বাদশা সহ বেশ কয়েকজন আহত হয়। এর মধ্যে দুইজনকে রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বাকিদেরও স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। এ ঘটনায় উভয় গ্রুপেই সোমবার গভীর রাতে মোংলা থানায় পৃথক দুটি মামলা করলে শাহাসাপ ও মানিক নামের দুই আসামীকে আটক করে মোংলা থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এ নিয়ে শহরে উত্তেজনা বিরাজ করছে। মোংলা সার্কেলের সহকারি পুলিশ সুপার মোঃ মুশফিকুর রহমান তুষার বলেন, ফল কেনা একটি তুচ্ছ ঘটনা নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারি পরে একটি বড় সংঘর্ষের ঘটনা ঘটে এতে জসিম, শিপন, বাদশা সহ বেশ কয়েকজন আহত হয়েছে। এঘটনা নিয়ে মামলা হওয়ার সাথে সাথে দুইজনকে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে। আর বাকিদেরও গ্রেফতারে অভিযান চলছে বলেও জানায় পুলিশের এ কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers