শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
মোংলায় বেতন-ভাতা না দেওয়ায় সিডপ কর্মকর্তার বিরুদ্ধে মানববন্ধন

মোংলায় বেতন-ভাতা না দেওয়ায় সিডপ কর্মকর্তার বিরুদ্ধে মানববন্ধন

মাসুদ রানা, স্টাফ রিপোর্টার।

শিক্ষক ও সুপারভাইজারদের বেতনসহ অন্যান্য ভাতা না দেওয়ার প্রতিবাদে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘সিডপ’ কর্মকর্তার বিরুদ্ধে মানববন্ধন হয়েছে। রবিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরের পর উপজেলা পরিষদের মূল ফটকে এই মানববন্ধন করেন ভুক্তভোগীরা।

এসময় সিডেপের ভুক্তভোগী শিক্ষক আইরিন বেগম অভিযোগ করে বলেন, গত বছরের জুন মাস থেকে ডিসেম্বর পর্যন্ত ঘর ভাড়া বেতন, বোনাস ও ট্রেনিংয়ের ভাত দেওয়া হয়নি। এছাড়া মোংলা ও রামপাল উপজেলার ৮০ টি স্কুলে শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা আত্মসাৎ করেছেন সিডপ সংস্থার নির্বাহী পতিচালক প্রশান্ত কুমার বিশ্বাস। এনিয়ে মোংলা উপজেলা প্রশাসনসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েও কাজ হয়নি। বাধ্য হয়ে তারা মানববন্ধন করে এর প্রতিবাদে জানিয়েছেন। এসময় আরও বক্তব্য রাখেন, বেসরকারি উন্নয়ন সংস্থা সিডপ’ র শিক্ষক ও সুপারভাইজার তহমিনা বেগম, নার্গিস আক্তার, সুমনা ও হেলেনা এবং সুপারভাইজার স্বপ্না মন্ডল ও মোঃ শাহাজাহান সহ অনেকে। এবিষয়ে সিডপের নির্বাহী পরিচালক প্রশান্ত কুমার বিশ্বাস’র সাথে মোবাইলে যোগাযোগ করা হলে সে জানান, যারা আজ মানববন্ধন করেছেন তারা অনেকেই বেতন বাতা সহ তাদেন পাওনাদি নিয়েছে। কিছু বাকি আছে পর্যাক্রমে তাদেরও দেয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers