সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
ফকিরহাটে পাঁচ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

ফকিরহাটে পাঁচ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

ফকিরহাট প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাট থেকে পাঁচ কেজি গাঁজসহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকশ দল।

গ্রেপ্তারকৃত ওই নারী মাদক কারবারি সুমি আক্তার ওরফে বকুল (৩০) বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বাদুরতলা গ্রামের মো. দুলাল হোসেনের স্ত্রী। রোববার (১১ ফেব্রুয়ারী) ভোরে ফকিরহাট উপজেলার টাইন-নওয়াপাড়া মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক স্বপন কুমার রায় জানান, গোপন সংবাদে জানতে পারি ফকিরহাট উপজেলার টাউন-নওাপাড়া এলাকায় এক নারী মাদক কারবারি গাঁজা নিয়ে অপেক্ষা করছে। এমন সংবাদের ভিত্তিত্বে গোয়েন্দা পুলিশের একটি চৌকশ দল রোববার ভোর ৬টার দিকে ওই এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে নারী মাদক কারবারি সুমি আক্তার ওরফে বকুলকে গ্রেপ্তার করি। এসময় তার কাছে থাকা পাঁচ কেজি গাঁজা জব্দ করা হয়।

তিনি আরো জানান, ওই নারী দীর্ঘদিন যাবৎ এ পেশার সাথে জড়িত ছিলেন। এ ব্যাপারে মাদক নিয়ন্ত্রন আইনে ফকিরহাট থানায় মামলা মামলার প্রস্তুতি চলছে বলে জানান এ কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers