সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
খুলনা নর্দান ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজি শিক্ষার্থীদের গাড়ি চালিত সোলার আবিষ্কার

খুলনা নর্দান ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজি শিক্ষার্থীদের গাড়ি চালিত সোলার আবিষ্কার

মুহাসিন শেখ, নিজস্ব প্রতিবেদক

নর্দান ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজি খুলনা (এনইউবিটিকে) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং(ইইই) বিভাগের শিক্ষার্থীরা বিস্ময়কর সোলার সিস্টেম ব্যবহার করে বৈদ্যুতিক যানবাহনের জন্য স্বয়ংক্রিয় চাজিং রিসাইকেল প্রক্রিয়া বাস্তবায়ন করেছে।

২রা ফেব্রুয়ারি এনইউবিটি খুলনার অস্থায়ী ক্যাম্পাসে ,বিকাল ৫ টাই বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড.মো.শাহ আলম এটি উদ্ভোধন করেন । এ সময় আরো উপস্থিত ছিলেন ইইই বিভাগীয় প্রধান মো. সোহেল রানা সহ বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।

ইইই বিভাগীয় প্রধান মো. সোহেল রানা বলেন ,আমি খুব আনন্দিত হয়েছি, আমার সুপারভিশনে ফাইনাল ইয়ারের ছাত্র-ছাত্রীরা এত সুন্দর একটি প্রজেক্ট তৈরী করেছে। এর মাধ্যমে ডিপার্টমেন্টের অন্যান্য ছাত্র- ছাত্রীরা পরবর্তীতে এই ধরনের প্রজেক্ট করতে উৎসাহিত হবে এবং বিভিন্ন প্রজেক্ট কম্পিটিশনে অংশগ্রহণ করতে তারা আগ্রহ পাবে।

উদ্বোধনী বক্তব্যে এনইউবিটি খুলনা রেজিস্ট্রার ড. মো. শাহ আলম বলেন , নিঃসন্দেহে একটা যুগান্তরকারী পদক্ষেপ। এর মাধ্যমে আধুনিক টেকনোলজির একটি মাত্রা তৈরি হয়েছে। এটা আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদেরকে বিশ্ব দরবারে পরিচিত করবে এবং এর দ্বারা তাদের নিজেদের একাডেমিক কোয়ালিফিকেশন প্রমাণিত হয়েছে। এছাড়া তারা ডিপার্টমেন্ট ও বিশ্ববিদ্যালয়ের ইমেজ বৃদ্ধিতে যতেষ্ট ভুমিকা রাখতে সক্ষম হয়েছে। এ ধরনের সুন্দর পরিবেশ বান্ধব, সাশ্রয়ী , আকর্ষণীয় ও টেকনোলজি নির্ভর ইউনিক একটি প্রজেক্ট তৈরি করায় এই সেক্টরে এক বিস্ময়কর ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers