শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
মিয়ানমার বিষয়ে এখনই কঠোর হওয়ার আহবান নতুনধারার

মিয়ানমার বিষয়ে এখনই কঠোর হওয়ার আহবান নতুনধারার

নিজস্ব প্রতিবেদক
মিয়ানমার সীমান্তের বিষয়ে এখনই কঠোর হওয়ার আহবান জানিয়েছেন নতুনধারা বাংলাদেশ এনডিবির নেতৃবৃন্দ। ৫ ফেব্রুয়ারি বিকাল ৪ টায় তোপখানা রোডস্থ বিজয় মিলনায়তনে অনুষ্ঠিত ‘মিয়ানমার সীমান্ত উত্তেজনারোধে করণীয়’ শীর্ষক আলোচনা সভায় নতুনধারার নেতৃবৃন্দ উপরোক্ত কথা বলেন।

এসময় সভাপতির বক্তব্যে নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদী বলেন, ভুলে গেলে চলবে না, ২০১৫ সালে নায়েক-সুবেদার রাজ্জাকের নাক কামড়ে দিয়েছিলো, সেই বছর সাধারণ মানুষদেরকেও হত্যার শিকার করেছিলো, ২০১৭ সালে এসে মিয়ানমার বাংলাদেশের সীমান্ত থেকে নায়েক সুবেদার মিজানুর রহমানকে  হত্যা করেছিলো। সভায় বক্তব্য রাখেন নতুনধারা বাংলাদেশ এনডিবির প্রেসিডিয়াম মেম্বার রেজাউল করিম, সিনিয়র শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, ভাইস চেয়ারম্যান ডা. নূরজাহান নীরা, যুগ্ম মহাসচিব মনির জামান, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, হাওয়া বেগম, মিজানুর রহমান প্রমুখ। এসময় বক্তারা আরো বলেন, বাংলাদেশকে মিয়ানমার সরকার যখনযা খুশি, তখন তা ভেবে একের পর এক বিভিন্ন ধরণের সিদ্ধান্ত নিচ্ছে-হামলা করছে-তাদের নাগরিকদেরকে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে। এমন সকল হটকারী সিদ্ধান্ত রুখতে এখনই বাংলাদেশকে কঠোর সিদ্ধান্তের পথে হাঁটতে হবে। তা না হলে ক্ষতিগ্রস্থ হবে বাংলাদেশের স্বার্বভৌমত্ব এবং অর্থনীতি। যা কোভাবেই প্রত্যাশিত নয়।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers