শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
বাগেরহাটে স্মার্ট এগ্রিকালচার বিষয়ক সংলাপ ও আলোচনা সভা অনুষ্ঠিত

বাগেরহাটে স্মার্ট এগ্রিকালচার বিষয়ক সংলাপ ও আলোচনা সভা অনুষ্ঠিত

তরিকুল মোল্লা,   নিজস্ব প্রতিবেদক

বাগেরহাটের বেসরকারি এনজিও প্রতিষ্ঠান বাঁধন মানব উন্নয়ন সংস্থার উদ্যোগে ও দি এশিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় বাগেরহাটে স্মার্ট এগ্রিকালচার : বাগেরহাট প্রেক্ষিত বিষয়ক সংলাপ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকাল ১১ টায় ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের অডিটোরিয়ামে অনুষ্ঠিতব্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শঙ্কর কুমার মজুমদার।

ষাটগম্বুজ ইউপি চেয়ারম্যান শেখ আক্তারুজ্জামান বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন বাঁধনের প্রজেক্ট কর্ডিনেটর ও আমাদের সময় পত্রিকার জেলা প্রতিনিধি সোহাগ হাওলাদার।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা মৎস্য অফিসার মো. ফেরদৌস আনসারী, উপজেলা কৃষি অফিসার তন্ময় দত্ত, পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী মো. রাশেদুল ইসলাম, কাড়াপাড়া ইউপি চেয়ারম্যান মহিতুর রহমান পল্টন, বাঁধনের প্রকল্প সহায়ক প্রিয়ম ও মনিটরিং কর্মকর্তা মো. শহিদুল ইসলামসহ বাঁধনের কর্মকর্তা-কর্মচারী, বাঁধনের ইয়ুথ সদস্য এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিপুল সংখ্যক কৃষক এ সময় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers