শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
খুলনা নগরীরতে যুবককে গুলি করে হত্যা

খুলনা নগরীরতে যুবককে গুলি করে হত্যা

আবু বকার সিদ্দীক হিরা।। (খুলনা ব্যুরো প্রধান) 
খুলনা নগরীর ময়লাপোতা মোড়ে অজ্ঞাত দুর্বৃত্তদের গুলিতে শেখ মো. সাদেকুর রহমান ওরফে বিহারী রানা (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। মঙ্গলবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৭টার দিকে আহছানউল্লাহ কলেজের সামনে ঘটে। এ সময় পলাশ নামে আরো একজন আহত হয়েছেন।

জানা যায়, অজ্ঞাত দুর্বৃত্তরা শেখ মো. সাদেকুর রহমানকে গুলি করে পালিয়ে যায়। স্থানীয়রা গুলিবিদ্ধ যুবককে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে।

খুমেক হাসপাতাল সুত্রে জানা যায়, সোনাডাঙ্গা থানাধীন ময়লাপোতাস্থ আহসানউল্লাহ কলেজের সামনে দুর্বৃত্তদের ছোঁড়া গুলিতে দু’জন গুলিবিদ্ধ হয়। এদের মধ্যে মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শেখ সাদেকুর রহমান রানা ওরফে বিহারী রানাকে মৃত ঘোষণা করেন । তাঁর পিতা শেখ মোহাম্মদ ইসলাম। তিনি দেবেন বাবু রোড এলাকার বাসিন্দা। রানার পেটের বাম পাশে ও গলার নিচে বাম কানের নিচে মোট তিনটি গুলি লেগেছে।

অপর আহত ব্যক্তি পলাশ (৩৪)। তাঁর পিতা মহারাজ শের ই বাংলা রোডের বাসিন্দা। তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। তাঁর পায়ে একটি গুলি লেগেছে।

খুলনা মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার সরদার রকিবুল ইসলাম বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন। তিনি জানান, ঘটনার কারণ ও জড়িতদের সনাক্ত করতে পুলিশ কাজ করছে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers