শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৭ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
রামপালে গরুসহ দুই চোর আটক  

রামপালে গরুসহ দুই চোর আটক  

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
রামপাল থানা পুলিশ চোরাই গরু, অটোভ্যানসহ দুই চোরকে আটক করেছে। এ ঘটনায় রামপাল থানায় দুই চোরের নামে একটি মামলা দায়ের হয়েছে। মামলাটি করেছেন গরুর মালিক সুলতানিয়া গ্রামের সোলেমান সরদারের ছেলে আবুল কালাম সরদার। পুলিশ আটক চোরদের রবিবার সকাল ১০ টায় বাগেরহাট আদালতে প্রেরন করেছে। আটক চোর আকুব্বর আলী শেখ (৫০) উপজেলার তেলীখালী গ্রামের ইসহাক শেখের ছেলে। অপর আসামী হলো শ্রীকলস গ্রামের রহমান শেখের ছেলে রমজান শেখ (১৪)।  পুলিশের ওসি (তদন্ত) বিধান চন্দ্র জানান, শনিবার বিকাল ৩ টায় দুইজন সুলতানিয়া গ্রামের জালাল শেখের বাড়ির পাশ থেকে ওই চোরেরা একটি অটোভ্যানে করে লাল রংয়ের গাভী চুরি করে পালাচ্ছিল। রণসেন এলাকায় গেলে স্থানীয় লোকদের সন্দেহ হলে তারা তাদের আটক করে পুলিশকে খবর দেয়। পুলিশ চোরসহ গারু ও ভান জব্দ করে থানায় নিয়ে আসে। এ বিষয়ে রামপাল থানার অফিসার ইনচার্জ সোমেন দাশ এর কাছে জানতে চাইলে বিষয়টি তিনি নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers