শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
রামপালে ইয়াবাসহ কারবারি গ্রেফতার 

রামপালে ইয়াবাসহ কারবারি গ্রেফতার 

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা

রামপালে ইয়াবাসহ বায়েজিদ হোসেন (২৩) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় দুইজনের নামে রামপাল থানার এসআই চিন্ময় মন্ডল বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। আটক বায়েজিদ হোসেন কে রবিবার (২১ জানুয়ারী) সকাল ১০ টায় বাগেরহাট আদালতে প্রেরন করেছে। আটক বায়েজিদ উপজেলার কিসমত ঝনঝনিয়া গ্রামের ইসরাফিলের ছেলে। অপর পলাতক আসামী হলো,কাদিরখোলা গ্রামের মৃত হাদি সরদারের ছেলে মো. আজিজুল সরদার (৪৩)। রামপাল থানার ওসি (তদন্ত) বিধান চন্দ্র জানান, শনিবার (২০ জানুয়ারি) রাত সোয়া ৯ টায় এসআই চিন্ময় মন্ডল সঙ্গীয় ফোর্স ভাগা বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় ১০ পিচ ইয়াবাসহ বায়েজিদকে আটক করতে পারলেও কৌশলে অপর কারবারি আজিজুল পালিয়ে যায়। এ ঘটনায় রামপাল থানায় একটি মামলা দায়ের হয়েছে।  এ বিষয়ে রামপাল থানার অফিসার ইনচার্জ সোমেন দাশ এর কাছে জানতে চাইলে বিষয়টি তিনি নিশ্চিত করে জানান, এ থানায় মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছে। কোন মাদক কারবারি এ থানা এলাকায় থাকতেই পারবে না।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers