সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:০৯ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
চুলকাটিসহ সারা দেশে তীব্র শীতে দিশে হারা শ্রমজীবী, বিপাকে নিম্নআয়ের মানুষ

চুলকাটিসহ সারা দেশে তীব্র শীতে দিশে হারা শ্রমজীবী, বিপাকে নিম্নআয়ের মানুষ

চুলকাটিতে শীত থেকে বাচার জন্য পলিথিন পরিহিত এক ভ্যানচালক

আসাদুজ্জামান শেখ, নিজস্ব প্রতিবেদক

বাগেরহাটের চুলকাটিসহ সারা দেশে তীব্র শীতে কষ্টে দিন কাটাচ্ছে দিনমজুর এবং নিম্নআয়ের মানুষ। বিশেষ করে নদ-নদী তীরবর্তী চর ও দ্বীপচর এলাকায় সবচেয়ে বেশি শীতের প্রভাব পড়েছে। দেশের বিভিন্ন অঞ্চলে তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন। কয়েকটি জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে চলেছে।
রবিবার বেলা দুইটা পর্যন্ত আকাশে মেঘ আর ঘন কুয়াশায় দেখা নেই সূর্যের। উত্তরের হিমেল বাতাসে অনুভূত হচ্ছে কনকনে শীত।কথা হলো বাগেরহাট সদর উপজেলার সৈয়দপুর গ্রামের অটো চালক হাসান  তীব্র শীতের কারণে চালাতে পারছেন না গাড়ি। এই তীব্র শীতে গাড়ি চালাতে গিয়ে অসুস্থ হওয়ার আশংকা তার, এদিকে ঘরের চালও শেষ। সংসারের টানে ভোর থেকে অটো ভ্যান নিয়ে বেড়িয়েছেন । এসময় তার গায়ে পলিথিন পরিধাণ করে শীত বা কুয়াশা  থেকে  রক্ষা পেতে এবেশ  ধারণ করেছেন । নদীতে ঝাল ফেলে মাছ ধরে সংসার চলে জেলে সুমনের। তীব্র শীত আর ঘন কুয়াশায় যেতেhttps://www.youtube.com/@Shobhanhossain38

পারছেনা ঝাল নৌকা নিয়ে নদীতে,পুঁজিটুকু শেষ হচ্ছে দিন দিন।
টানা কয়েক দিনের কনকনে শীতে  গ্রাম অঞ্চল গুলোতে বেড়েছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। বিশেষ করে শিশু ও বয়স্ক ব্যক্তিরা জ্বর, সর্দি, কাশি, ডায়রিয়া ও নিউমোনিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন বলে জানা গেছে।
উপজেলার হাসপাতালে আসা রোগীদের মধ্যে শিশুর সংখ্যা বেশি। শীতের এ সময়টাতে বয়স্ক ও শিশুদের ক্ষেত্রে বাড়তি যত্ন নিতে হবে। বিশেষ করে শিশুদের যেন কোনোভাবেই ঠান্ডা না লাগে, সে বিষয়ে অভিভাবকদের সচেতন থাকতে হবে। বাসি খাবার এড়িয়ে চলতে হবে এবং গরম পানি ব্যবহার করতে হবে। অতিরিক্ত ঠান্ডার কারণে হার্ট অ্যাটাক, স্টক, ডায়রিয়া, নিমুনিয়া, এজমা, হাঁপানি, শ্বাসকষ্টের রোগী বেড়ে গেছে, এবং ঠান্ডা জনিত রোগী বর্তমানে  উপজেলা হাসপাতালে অনেক বেশি।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers