সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:১০ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
“দ্বিতীয়বার সংসদ সদস্য নির্বাচিত” বাগেরহাটের অসম্পূর্ণ কাজগুলি এবার সম্পূর্ণ করতে চাই: শেখ তন্ময়

“দ্বিতীয়বার সংসদ সদস্য নির্বাচিত” বাগেরহাটের অসম্পূর্ণ কাজগুলি এবার সম্পূর্ণ করতে চাই: শেখ তন্ময়

আসাদুজ্জামান শেখ,নিজস্ব প্রতিবেদক।
বাগেরহাট-২ আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেখ মুজিবুর রহমানের ভাতুষ্পুত্র শেখ হেলাল উদ্দিনের ছেলে আওয়ামী লীগের মনোনী প্রার্থী শেখ সারহান নাসের তন্ময় দ্বিতীয় বারের মত এমপি পদে বাগেরহাট -২ আসন থেকে বিপুল ভোটের ব্যবধানে বেসরকারি ভাবে বিজয়ী ঘোষণা করেছেন। বাগেরহাট ও সদর থানার (বাগেরহাট -কচুয়া) ২টি পৌরসভার নান্দনিক উন্নয়নের পরিকল্পনার অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য দৃঢ় প্রত্যয় নিয়ে জনগণর ম্যানডেট হিসেবে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছেন শেখ তন্ময় । গত রবিবার (৭ জানুয়ারি) অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও ভোটারদের উপস্থিতি ও উৎসব মূখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনের ৩ দিন পর গত বৃহস্পতিবার (১০জানুয়ারি ) নতুন নির্বাচিত এমপিদের শপথ গ্রহণ শেষ করে সংসদ ভবন চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হন বাগেরহাট -২ আসনের তরুণ প্রজন্মের আইকন এমপি শেখ সারহান নাসের তন্ময় এসময় তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, বাগেরহাট-কচুয়া অঞ্চলের রাস্তা-ঘাট এলাকার পানির সমস্যা আছে পদ্মা সেতু হওয়ার কারনে রাজধানীর সাথে এলাকার সংযুক্ত হয়েছে। সংযুক্ত হওয়ার পরবর্তী সময় আমাদের যে অসম্পূর্ণ কাজগুলো রয়েছে ছোট ছোট পৌরসভা কি’বা ইউনিয়নের রাস্তা-ঘাট পানির সমস্যা খাল খননের কাজগুলি রয়েছে তা এবার করতে চাই। শেখ তন্ময়ের কাছে জানতে চাওয়া হয় আপনি যে তরুন প্রধানমন্ত্রী যদি আপনাকে নতুন মন্ত্রীত্বে আনা হয় সেক্ষত্রে আপনি কি প্রস্তুত? তিনি বলেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি যে দ্বায়িত্ব দিবেন সে দ্বায়িত্ব পালন করার জন্য প্রস্তুত আছি (ইনশাআল্লাহ)। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর নির্ভর করে আর আমি বেশির ভাগ খোলামেলা কাজ করতে চাই, ব্যাক্তিগত ভাবে আমার এলাকায় আমি বেশির ভাগ কাটাতে চাই আগামী ৫ বছর। আমার এলাকায় কিছু লবণান্ত পানির একটা বড় সমস্যা আছে যে কারনে খাবার পানির সমস্যা সমাধান যেদিন হবে বাকিটা আমরা  জনগনের আশা পূরণ করবো।

 

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers