সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:১০ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
বাগেরহাটের ফকিরহাটে সাবেক ইউপি চেয়ারম্যান খান পলাশ আর নেই

বাগেরহাটের ফকিরহাটে সাবেক ইউপি চেয়ারম্যান খান পলাশ আর নেই

তরিকুল মোল্লা, নিজস্ব প্রতিবেদক 

বাগেরহাটের ফকিরহাট উপজেলার ৩নং পিলজংগ ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান খাঁন শামীম জামান পলাশ (৫৫) আর নেই।

বুধবার (১০ জানুয়ারি) দুপুর দুইটায় বালিয়াডাঙ্গায় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহী ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তিনি এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। খাঁন শামীম জামান পলাশ ফকিরহাট উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের মৃত খাঁন শামসুর রহমানের ছেলে।

এদিকে তার মৃত্যুর খবর পেয়ে শেষ বারের মত তাকে একনজর দেখবার জন্য উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, পিলজংগ ইউপি চেয়ারম্যান মোড়ল জাহিদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মো. রেজাউল করিম ফকির, এ্যাড. হিটলার হোলদার, নলধা-মৌভোগ ইউপি সাবেক চেয়ারম্যান কাজী মো. মহসিন ও বিভিন্ন জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ মরহুমের বাড়িতে উপস্থিত হন। এসময় তারা গভীর শোক প্রকাশ ও শোকার্থ পরিবারের প্রতি সমবেদনা জানান।

তার পরিবার থেকে জানা গেছে আগামীকাল বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সকার ১১টায় শাহ্ আউলিয়াবাগ ঈদগাহ ময়দানে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

উল্লেখ্য খান শামীম জামান পলাশ পিলজংগ ইউনিয়ন পরিষদের দুইবারের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers