সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
চারটি আসনেই নৌকার দাপুটে জয় বাগেরহাটে

চারটি আসনেই নৌকার দাপুটে জয় বাগেরহাটে

বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের ৪ টি আসনে নৌকার প্রার্থীরা নিরঙ্কুশ জয় পেয়েছেন। এক কথায় বিপুল ভোটে বিজয়ী হয়েছেন তারা। রবিবার (০৭ জানুয়ারি) রাতে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার দপ্তর থেকে পাওয়া তথ্য অনুযায়ী, বাগেরহাট-১ আসনে শেখ হেলাল উদ্দিন, বাগেরহাট-২ আসনে শেখ তন্ময়, বাগেরহাট-৩ আসনে হাবিবুন নাহার এবং বাগেরহাট চার আসনে এইচ এম বদিউজ্জামান সোহাগ বিজয়ী হয়েছেন।বাগেরহাট-১ (চিতলমারী, মোল্লাহাট ও ফকিরহাট) আসনে ১২৪টি কেন্দ্রের ফলাফলে নৌকার প্রার্থী শেখ হেলাল উদ্দিন ২ লক্ষ ১৯ হাজার ৯৩৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দী জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের মোঃ কামরুজ্জামান পেয়েছেন ৫ হাজার ২১০ ভোট।বাগেরহাট-২ (সদর ও কচুয়া) আসনের ১২৫টি কেন্দ্রে নৌকা প্রতীক নিয়ে শেখ তন্ময় পেয়েছেন ১ লক্ষ ৮২ হাজার ৩১৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দী জাতীয় পার্টির হাজরা শহিদুল ইসলাম লাঙ্গল প্রতীক নিয়ে হাজরা শহিদুল ইসলাম ৪ হাজার ১৭৪ ভোট। বাগেরহাট-৩ (মোংলা ও রামপাল) আসনে ৯৬টি কেন্দ্রের ফলাফলে ৭৮ হাজার ৪৩১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন নৌকার প্রার্থী হাবিবুন নাহার। তার নিকটতম প্রতিদ্বন্দী ঈগল প্রতিকের স্বতন্ত্র পার্থী ইদ্রিস আলী ইজারাদার পেয়েছেন ৫৪ হাজার ৬৭৮ ভোট। বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ ও শরণখোলা) আসনে ১৪৩ টি কেন্দ্রের ফলাফলে নৌকার প্রার্থী এইচ এম বদিউজ্জামান সোহাগ ১ লাখ ৯৯ হাজার ৩৪ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী ঈগল প্রতিকের স্বতন্ত্র পার্থী এম আর জামিল হোসাইন পেয়েছেন ৫ হাজার ৩৭৬ ভোট। বাগেরহাটের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাঃ খালিদ হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers