সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:১৮ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
রামপালে সড়ক দুর্ঘটনায় নিহত ১- আহত ১

রামপালে সড়ক দুর্ঘটনায় নিহত ১- আহত ১

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
রামপালে সড়ক দূর্ঘটনায় একজন নিহত ও একজন আহত হওয়ার খবর পাওয়া গেল। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বিকাল পৌঁনে ৬ টায় উপজেলার খুলনা-মোংলা মহাসড়কের টেংরামারী এলাকায় আরজ আলী গ্যাস স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বিকেল পৌনে ৬ টায় একটি রেজিষ্ট্রেশন বিহীন লাল রংয়ের টিভিএস মোটরসাইকেলের চালক নাজমুল হাসান (২৭) ও অপর আরোহী মো. কামাল হোসেন (২৮) রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে ডিউটি শেষে ভাগা বাজারের বাসার দিকে যাচ্ছিলেন। আরজ আলী গ্যাস স্টেশনের কাছে পৌঁছলে দ্রুতগামী মোংলাগামী টাটা কোম্পানির রেজিষ্ট্রেশন বিহীন একটি মিনি ড্রাম ট্রাক সজোরে আঘাত করে। এতে চালক নাজমুল হাসান ঘটনাস্থলেই মারা যান। আহত কামালের অবস্থাও সংকটাপন্ন বলে জানা গেছে।
নিহত নাজমুল রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ইনস্টিটিউট অফ মেরিন টেকনোলজির সেফটি অফিসার। সে জামালপুর জেলার ইসলামপুর থানার কুঠাইল গ্রামের আবুল হোসেনের ছেলে। আহত  মো. কামাল হোসেন কুমিল্লার বাসিন্দা বলে জানা গেছে।
 সংবাদ পেয়ে রামপাল থানা পুলিশ, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে উপস্থিত হয়। মিনি ড্রাম ট্রাকের চালক পালিয়ে গেছে তবে মিনি ড্রাম ট্রাক ও মোটরসাইকেল হাইওয়ে পুলিশ হেফাজতে রয়েছে বলে জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান বাবুল আক্তার জানান।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers