শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
রামপালে দুর্বৃত্তের আগুনে পুড়ল বাস বিএনপির ১০ নেতা গ্রেফতার 

রামপালে দুর্বৃত্তের আগুনে পুড়ল বাস বিএনপির ১০ নেতা গ্রেফতার 

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা

বাসে অগ্নি সংযোগের ঘটনায় রামপাল থানায় একটি মামলা দায়ের হয়েছে। বাদী হয়ে মামলাটি করেছেন খুলনার রূপসা উপজেলার সাইফুল ইসলাম। পুলিশ অভিযান চালিয়ে ১০ জন বিএনপি নেতাকর্মীকে আটক করেছে। আটককৃতদের বৃহস্পতিবার সকাল ১১ টায় বাগেরহাটের আদালতে প্রেরন করা হয়েছে।

রামপাল থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত ইংরেজি ২৮ নভেম্বর রাত ৯ টায় উপজেলার খুলনা মোংলা মহাসড়কের ফয়লাস্থ বাবুল কাজীর রাইস মিলের সামনে দাড়িয়ে থাকা যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ওই ঘটনায় রামপাল থানায় বুধবার (২৯ নভেম্বর) রাতে মামলা দায়েরের পরই পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান শুরু করে। এ সময় ৮ জন বিএনপির নেতাকর্মী আটক করে। আটককৃতরা হলেন, উপজেলার কাপাসডাঙ্গা গ্রামের মৃত জব্বারের ছেলে গাজী মুজিবর রহমান (৬৮),তালবুনিয়া গ্রামের মোজাফফরের ছেলে ইব্রাহিম শেখ (৩০), শ্রীরম্ভা গ্রামের কাওসার শেখের ছেলে মো. হেমায়েত শেখ (৪৫), একই গ্রামের ওসমান গনি মুন্সির ছেলে মো. মোস্তফা মুন্সী (৫৫), কুমলাই গ্রামের শাহিন শেখের ছেলে আল মুসাব্বির ওরফে সাব্বির (২২), হোগলডাঙ্গা গ্রামের হাবিবুর রহমানের ছেলে মো. আল মিরান (২৩), সোনাতুনিয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে মো. তরিকুল ইসলাম শিমুল (৩০), কাপাসডাঙ্গা গ্রামের গোলাম মোস্তফার ছেলে মো. এসকেন্দার শেখ (৩৮), দলদাাহ গ্রামের মৃত হাতেম আলীর ছেলে মাহাতাব মোড়ল (৬৫) ও সন্তোষপুর গ্রামের আ. মজিদ শেখের ছেলে মো. আব্দুল্লাহ শেখ (৩৭)।
মামলার এজাহারে বাদী সাইফুল ইসলাম উল্লেখ করেন, গত মঙ্গলবার (২৮ নভেম্বর) রাত ৯ টায় তার রেজিষ্ট্রেশনকৃত ঢাকা মেট্রো জ-১১-১১০৬ নম্বর এর দাড়িয়ে থাকা অবস্থায় ছিল। ওই সময় দুর্বৃত্তরা পেট্রোল ঢেলে বাসটিতে অগ্নি সংযোগ করে। এতে তার ৩ লক্ষ ৬৫ হাজার টাকার ক্ষতি হয়।
দুর্বৃত্তদের আগুনে বাস পুড়েছে এ জন্য দুঃখ প্রকাশ করেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। তিনি বলেন প্রকৃত দোষীদের খুঁজে বের না করে রাজনৈতিকভাবে ঘায়েল করতে একটি মহলের প্ররোচনায় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলাটি করা হয়েছে। একের পর এক কথিত নাশতার অভিযোগে মামলা দায়ের করায় প্রমাণিত হয় সরকার বিরোধী দল দমনে মরিয়া হয়ে উঠেছে। তিনি নিরপেক্ষ তদন্ত ও নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবী করেন।
রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম জানান, গাড়ির মালিক এজাহার দাখিলের পর বুধবার রাতে এজাহারনামীয় আসামিদের অভিযান চালিয়ে আটক করা হয়। আটককৃতদের বৃহস্পতিবার (২৯ নভেম্বর) বাগেরহাটের আদালতে প্রেরন করা হয়েছে। অপর আসামিদের আটকের জোর চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers