সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:১৩ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
রামপালে ঘুর্ণিঝড় মিধিলির প্রভাবে উঠতি আমনের ক্ষতির আশংকা

রামপালে ঘুর্ণিঝড় মিধিলির প্রভাবে উঠতি আমনের ক্ষতির আশংকা

রামপাল প্রতিনিধি
রামপালে ঘুর্ণিঝড় মিধিলির ভারী বৃষ্টির প্রভাবে উঠতি আমন ধানের চাষিরা কিছুটা বিপাকে পড়েছেন। বৃহস্পতিবার রাতে ও শুক্রবার বিকাল পর্যন্ত বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়ায় অধিকাংশ আমনের ক্ষেতের ধান নুইয়ে পড়েছে। খেতে পানি জমে ধানের শীষ তলিয়ে গেছে। কিছু কিছু এলাকার ধান ফলে বের হওয়ার মূহুর্তে বৃষ্টিপাতে ক্ষতির আশংকা করছেন কৃষকরা।
রামপাল কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি আমন মৌসুমে উপজেলার ৩০ টি আমন ধান চাষের ব্লক রয়েছে। এতে প্রায় ৮ হাজার ৪১৫ হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়েছে। ইতিমধ্যে এক হাজার হেক্টর জমির আমন কাটা হয়েছে বলে কৃষি অফিস থেকে জানানো হয়েছিলো। অনেকের কাটা ধান পানিতে তলিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। তবে আর বৃষ্টি না হলে ধানের তেমন ক্ষতি হবে না বলে কৃষি সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এ বিষয়ে রামপাল উপজেলা কৃষি কর্মকর্তা মো. ওয়ালিউল ইসলাম বলেন, ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে বৃষ্টিপত হয়েছে। তবে এতে আমনের তেমন ক্ষতির আশংকা নেই। চাষিরা জমিতে জমে থাকা পানি দ্রæত নিষ্কাশন করলে ধানের তেমন কোন ক্ষতি হবে না বলে নিশ্চিত করেছেন। তিনি আরও বলেন, ১৯ জন উপ সহকারী কৃষি কর্মকর্তাকে ১০ টি ইউনিয়নের স্ব স্ব বøকে পাঠানো হয়েছে। তারা কৃষকদের সাথে সার্বক্ষণিকভাবে যোগাযোগ রাখছেন। তবে সবজির কোন ক্ষতি হয়েছে কি না সেটিও নিরূপণ করা হচ্ছে বলে জানান ওই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers