শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক

রামপালে ৩ তার চোর আটক

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে তামার তার চুরি কালে ৩ জন চোরকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে জাহিদ হাসান নামের এক ব্যক্তি বাদী হয়ে রামপাল থানায় একটি চুরি আইনে মামলা দায়ের করেছেন। বৃহস্পতিবার (০৯  সকাল ১০ টায় আসামীদের বাগেরহাটের আদালতে প্রেরন করা হয়েছে।  রামপাল থানা পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (০৮ নভেম্বর) বিকেল সাড়ে ৫ টায় একদল চোর রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ২ নং গেটের পাশে চুরি করছে। এমন খবর পেয়ে রামপাল থানা পুলিশ অভিযান পরিচালনা করে। ওই সময় ১৫ কেজি তামার তারসহ তিন চোরকে হাতেনাতে আটক করে। এরা হলো রামপাল উপজেলার কালেখারবেড় গ্রামের শুকুর ইজারদারের পুত্র রাজু ইজারাদার (২৮) একই গ্রামের হুমায়ুন কবিরের ছেলে শরিফুল ইজারদার (২৮) ও খুলনার বটিয়াঘাটা উপজেলার জলমা গ্রামের মো.ইমরান মুন্সির ছেলে রেজাউল মুন্সি হৃদয় (২০)।
রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম চোরাই মালামালসহ তিন জনকে আটক ও তাদেরকে বাগেরহাটের আদালতে প্রেরন করা হয়েছে বলে নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers