শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
রামপালে আদালতের নির্দেশ অমান্য করে অসহায় নিলুফার জমি দখলের চেষ্টা

রামপালে আদালতের নির্দেশ অমান্য করে অসহায় নিলুফার জমি দখলের চেষ্টা

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা

রামপাল উপজেলার পেড়িখালী গ্রামের অসহায় নিলুফা বেগমে পৈতৃক সূত্রে প্রাপ্ত জমি দখল চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। বাগেরহাটের বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেটের আদালতের আদেশ অমান্য করে প্রতিপক্ষ আব্দুল্লাহ ইজারাদার গংয়েরা জমি দখলে নিতে অপচেষ্টা চালাচ্ছে বলে এমন অভিযোগ করেছেন ভুক্তভোগী।

জানা গেছে, উপজেলার পেড়িখালী গ্রামের মৃত নওশের আলী ইজারদারের কন্যা নিলুফা বেগম পিতার দেওয়া হেবামূলে ১.২৬ একর জমির অংশিদার হন। যার মৌজা নং এসএ ৯২, খতিয়ান নং ৩৪১,৩৪২,৩৩৮ ও ৩৪৩, দাগ নং ডিপি ৫৪৩ দাগের ১.৭৫ একর জমির মধ্যে ১.২৬ একর নালিশী জমি। ওই একই জমি তার বংশের অন্য শরীকরা ও দাবী করেন। জমির মালিকানা বহালের জন্য নিলুফা গত ইংরেজি ০১-০৮-২০২৩ তারিখ বাগেরহাটের বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে ১১০৩/২০২৩ নং মিস মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালত গত ইংরেজি ১০-০৯-২০২৩ তারিখ উভয় পক্ষের আইনজীবীদের শুনানি শেষে উভয়পক্ষকে শান্তি শৃঙ্খলা রক্ষা করে সহাবস্থানের নির্দেশ দেন। ভুক্তভোগী নিলুফা বেগম অভিযোগ করে বলেন, বিরোধী পক্ষ ওই নালিশী জমি দখলে নিতে গড়া বেড়া দিচ্ছে। তিনি রামপাল থানার অফিসার ইনচার্জসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জোর হস্তক্ষেপ কামনা করেছেন।
অভিযোগের বিষয়ে অভিযুক্ত আব্দুল্লাহ ইজারদারের কাছে তার ব্যবহৃত মুঠোফোন কথা হলে তিনি বলেন, নিলুফা কোন জমি পাবেন না। আমাদের বাপ দাদার ভোগদখলীয় জমি দখলেই আছে। সে মামলা করে হেরেছে। তার হেবা দলিলে চিহ্নিত দাগে আমরা যাইনি। তার পিতার জমি তার ভাই কে ফাঁকি দিয়ে লিখে নিয়েছে। এ জন্য তার ভাই মোহাম্মদ আলী নিলুফার বিরুদ্ধে আদালতে মামলা করেছে। তর্কিত জমি নিয়ে কাউন্সিলে ও থানায় শালিস হয়েছে। সে অহেতুক অভিযোগ করেছেন যা সত্যি নয়।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers