সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:২০ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
হরতাল-অবরোধে পর্যটকশূন্য সুন্দরবন

হরতাল-অবরোধে পর্যটকশূন্য সুন্দরবন

মেহেদী হাসান(রামপাল)বাগেরহাট
শীতকালে দেশে পর্যটন মৌসুম শুরু হয়। এ সময় সুন্দরবনের পর্যটনকেন্দ্র গুলো লোকে লোকারণ্য হওয়ার কথা থাকলেও বর্তমানে তার ভিন্ন চিত্র। পর্যটকদের পেয়ে ব্যবসায়ীরা এ সময় উজ্জীবিত থাকার কথা থাকলেও রাজনীতির অস্থিতিশীল পরিস্থিতিতে লোকসানের মুখে পড়েছে পর্যটন খাত।দেশব্যাপী রাজনৈতীক অস্থিরতার কারণে চলতি মৌসুমে প্রায় পর্যটকশূন্য হয়ে পড়েছে বিশ্বখ্যাত ম্যানগ্রোভ সুন্দরবন। প্রতি বছর এ সময় দেশ-বিদেশের নানা বয়সী পর্যটকদের পদচারণায় মুখরিত থাকে সুন্দরবন।

বিরোধী দলগুলোর ডাকা হরতাল, টানা অবরোধ ও অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতিতে ভরা মৌসুমেও প্রায় পর্যটকশূন্য হয়ে পড়েছে ‘বিশ্ব ঐতিহ্য’ সুন্দরবন। হাতেগোনা কয়েকজন স্থানীয় এবং আশপাশের জেলার দর্শনার্থী এলেও তা একেবারে সামান্য। গেলো মহাসমাবেশ, হরতাল আর তিনদিনের অবরোধ আতঙ্কে সুন্দরবনে পর্যটক নেই বললেই চলে। ফলে লোকসান গুনছেন এ পেশার সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। সুন্দরবনে ভ্রমণের লঞ্চ ও জাহাজে বুকিং দিয়েও বাতিল করে দিচ্ছেন পর্যটকরা।মৌসুমের শুরুতেই এভাবে পর্যটকশূন্য হয়ে পড়ায় হতাশা প্রকাশ করেছেন এ পেশার সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিএনপি-জামায়াতে অবরোধে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে সুন্দরবনের পর্যটন শিল্প। পর্যটক না থাকায় সরকারও হারাচ্ছে বিপুল পরিমাণ রাজস্ব। বৃহস্পতিবার (২ নভেম্বর) সকালে ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন সদস্য এমাদুল বলেন, প্রতিবছর এই দিনগুলোতে হাজার হাজার পর্যটকদের ভিড়ে সুন্দরবনের করমজল, হাড়বাড়িয়া, কটকা, কচিখালী, ত্রিকোন আইল্যান্ড, টাইগার পয়েন্ট, দুবলা, হিরণ পয়েন্ট, নীলকমল অভয়ারণ্য এলাকায় উৎসবের আমেজ সৃষ্টি হতো। বন বিভাগ, মোংলা বন্দরের রেস্ট হাউস, সুন্দরবন অভ্যন্তরের ৫টি ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র ও ট্যুরিস্ট জলযানগুলো এ মৌসুমে পর্যটকদের ভিড়ে মুখর থাকত। কিন্তু টানা অবরোধের কারণে এসব স্পটে এখন পর্যটকদের দেখা মিলছে না। সুন্দরবনে যাওয়ার জন্য যারা আগাম যারা বুকিং দিয়েছিলেন তাও তারা বাতিল করেছেন। এতে ট্যুর অপারেটর ব্যবসায়ীদের অনেক ক্ষতি হয়েছে।

করমজল বণ্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার আজাদ কবির বলেন, হরতাল- অবরোধের কারণে ভরা মৌসুমেও প্রায় পর্যটক শূণ্য হয়ে পড়েছে সুন্দরবনের করমজল।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers