সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:০৯ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
বাগেরহাটের চুলকাটিতে বিএনপি-জামায়াতের অবৈধ অবরোধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

বাগেরহাটের চুলকাটিতে বিএনপি-জামায়াতের অবৈধ অবরোধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

চুলকাটি অফিস
বিএনপি-জামায়াতের অবরোধ-ভাঙচুরের প্রতিবাদে চুলকাটি বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন আওয়ামী লীগ এবং সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বুধবার (১ নভেম্বর) খুলনা-মোংলা মহাসড়কে অবরোধ বিরোধী বিক্ষোভ মিছিল করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরে মিছিলটি চুলকাটি বাজার মুল সড়ক বাজার প্রদক্ষিণ করে চুলকাটি বাজার আওয়ামীলীগ অফিসের সামনে শেষ হয় এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান মো. রবিউল ইসলাম ফারাজীর এর নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশে তিনি বলেন, ‘এক পুলিশ সদস্যের মৃত্যু, সাংবাদিকদের ওপর হামলা, পুলিশ বক্সে আগুন, প্রধান বিচারপতির বাসভবনে হামলা, মসজিদের সামনে বাসে ও পিকআপে হামলার কারণে বিএনপি-জামায়াতকে বিচারের মুখোমুখি করতে হবে। বিএনপি-জামায়াত আবারও তাদের চিরচেনা সন্ত্রাসী রূপ দেখিয়েছে, এমনকি তারা গাড়িতে আগুন দিয়ে জনগণের জানমালের ক্ষতি করেছে। বিএনপি-জামায়াতের যেকোনো ধরনের অরাজকতা, নৈরাজ্য ও বিশৃঙ্খলা প্রতিরোধে আমরা মাঠে থাকবো। এসময় আরও উপস্থিত ছিলেন,বাগেরহাট সদর থানা আওয়ামীলীগের সহ-সভাপতি শক্তি নারায়ন দাশ, রাখালগাছি ইউনিয়ন জাতীয় শ্রমিক লীগ সাধারণ সম্পাদক ও ২নং ইউপি সদস্য মোঃ মনিরুল ইসলাম ফারাজী,বাগেরহাট সদর থানা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিয়সক সম্পাদক আব্দুর সাত্তার শেখ,খানপুর ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক মোঃ আলফাজ মোল্লা,খানপুর ইউনিয়ন ২নং ওয়ার্ড যুবলীগ সভাপতি ও ইউপি সদস্য প্রদীপ সাহা (বাপ্পী),১নং ওয়ার্ড ইউপি সদস্য চিন্ময় দেবনাথ, ফকির মনিরুজ্জামান, সেচ্ছাসেবকলীগ সদস্য সচিব আশিকুল্লাহ ফারাজী,মোঃআউয়াল শেখ, সমাবেশে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers