শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
মোংলায় সাংবাদিকদের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ

মোংলায় সাংবাদিকদের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ

মোংলা প্রতিনিধি

 পেশাগত দায়িত্ব পালনকালে গত শনিবার (২৮ অক্টোবর) ঢাকায় সাংবাদিকদের ওপর হামলা ও এক সাংবাদিক নিহত হওয়ার ঘটনায় উদ্বেগ জানিয়ে মোংলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। মঙ্গলবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় পৌর সভার সামনে এ বিক্ষোভমিছিল ও প্রতিবাদ সমাবেশ করে মোংলায় কর্মরত সাংবাদিকবৃন্দ। এতে একাত্মতা প্রকাাশ করে মোংলার বিভিন্ন সাংবাদিক সংগঠন। এ সময় সংক্ষিপ্ত সমাবেশ বক্তারা বলেন, রাজনৈতিক সমাবেশে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকের ওপর হামলা নিন্দনীয়। রাজনৈতিক সভা সমাবেশের সংবাদ সংগ্রহ ও প্রচার সাংবাদিকদের পেশাগত দায়িত্ব। সাংবাদিকরা সংবাদ সংগ্রহ করে সংবাদ মাধ্যমে প্রচার করে দেশের গণতন্ত্র ও মানবাধিকার রক্ষায় সর্বদা সচেষ্ট ভূমিকা পালন করে। এই দায়িত্ব পালনে যারা বাধা দেন তারা গণতন্ত্র ও মানবাধিকার পরিপন্থী চিন্তা ধারণ করেন। প্রায়ই রাজনৈতিক কর্মসূচির সংবাদ সংগ্রহের সময় হামলার শিকার হন সাংবাদিক ও গণমাধ্যম কর্মীরা। এ সব হামলার কোনো সুষ্ঠু তদন্ত ও বিচার পাওয়া যায় না। যারা এ ধরনের ন্যক্কারজনক হামলায় জড়িত তাদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানাচ্ছি। সাংবাদিকদের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার করতে হবে। এ ধরণের অপসংস্কৃতি বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। অন্যথায় পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে সাংবাদিক সমাজ রাজপথে নেমে আসবে। বক্তারা আরো বলেন, ২০০৫ সাল থেকে বাংলাদেশের স্বাধীন সাংবাদিকতার সূচক কমেছে। পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপর হামলার তীব্র নিন্দা জানিয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ক্লোজড সার্কিট (সিসিটিভি) ক্যামেরার মাধ্যমে দুর্বৃত্তদের শনাক্ত করে আইনের আওতায় আনতে প্রশাসনের প্রতি আহ্বান জানান বক্তারা। সাংবাদিক আলহাজ্ব কামরুজ্জামান জসিম’র সভাপতিত্বে ও সাংবাদিক আলী আজীম’র সঞ্চালনায় সাংবাদিক মাহমুদ হাসান, নুর আলম শেখ, শফিকুল ইসলাম শান্ত মনিরুল ইসলাম দুলু, রেজা মাসুদ , ওমর ফারুক, হাফিজুর রহমান, শরিফুল শিকদার, এইচ এম শান্ত, হাসিব সরদার, শেখ রাসেল, বায়জিদ হোসেন, সুমন, এনামুল কবিরসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers