সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
খুলনা-মোংলা রুটে রেল চলাচল উদ্বোধন আগামীকাল

খুলনা-মোংলা রুটে রেল চলাচল উদ্বোধন আগামীকাল

চুলকাটি ডেস্ক

দক্ষিণ-পশ্চিম অঞ্চলের আরও একটি উন্নয়নের দ্বার খুলার অপেক্ষার প্রহর গুনছে অর্থনৈতিক জনপদ । খুলনার ফুলতলা থেকে মোংলা বন্দর পর্যন্ত নির্মিত নতুন রেল লাইন নির্মাণ প্রকল্পের উদ্বোধন আগামীকাল ১ নভেম্বর। ইতিমধ্যে নতুন সাজে নতুন রুপে রুপ নিয়েছে কাটাখালী রেলস্টেশন, চুলকাটি বাজার রেলস্টেশন, ফয়লাবাজার রেলস্টেশন, মোংলা রেলস্টেশন। বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রী ভার্চুয়ালি প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এর আগে আজ সোমবার পরীক্ষামূলকভাবে ট্রেন চলাচল করবে। ওই দিন দুপুরের পর ফুলতলা থেকে মোংলা পর্যন্ত যাবে একটি ট্রেন। প্রকল্পের প্রধান প্রকৌশলী আহমেদ হোসাইন মাসুম বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।

প্রধান প্রকৌশলী আহমেদ হোসাইন মাসুম জানান, খুলনা-মোংলা রেল লাইন এখন পরীক্ষামূলকভাবে ট্রেন চলাচলের উপযোগী হয়েছে। সোমবার দুপুরের পর ফুলতলা থেকে মোংলা পর্যন্ত একটি ট্রেন পরীক্ষামূলকভাবে চালানো হবে। কিছু ফিনিশিং কাজ বাকি রয়েছে। সেগুলো দ্রুত সম্পন্ন করা হবে। তিনি জানান, আগামী ১ নভেম্বর সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়ালি আনুষ্ঠানিকভাবে এই রেল লাইন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করবেন।
প্রকল্পের সহকারী প্রকৌশলী রফিকুল হক জানান, রোববার মোটর ট্রলিতে করে মাইকিং করে পরীক্ষামূলকভাবে ট্রেন চলাচলের বিষয়টি রেল লাইনের ২ পাশের এলাকাবাসীকে অবহিত করা হয়। যাতে লোকজন সচেতন হতে পারে এবং দুর্ঘটনা না ঘটে। অফিস সূত্রে জানা গেছে, খুলনা-মোংলা রেল লাইন নির্মাণ প্রকল্পের কাজ শুরু হয়েছিল ২০১৬ সালের সেপ্টেম্বরে। ওই রেলপথের দৈর্ঘ্য প্রায় ৯০ কিলোমিটার। এ প্রকল্পে ব্যয় হয়েছে ৪ হাজার ২৬০ কোটি টাকা।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers