শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
মোংলায় ভ্যান চালককের হত্যাকারী হেলাল ভুইয়া আটক

মোংলায় ভ্যান চালককের হত্যাকারী হেলাল ভুইয়া আটক

মোংলা প্রতিনিধি

মোংলার ভ্যান চালক আলামিন শেখ(৪৫) কে ঘুষি মেরে মারার ঘটনায় আসামী হেলাল ভুইয়া কে আটক করেছে মোংলা থানা পুলিশ। বুধবার (২৫ অক্টোবর) গভীর রাতে তাকে বাগেরহাটের মোল্লারহাট উপজেলার ভান্ডার গ্রামের এক আত্বীয়ের বাড়ী থেকে আটক করা হয়।

বুধবার সকাল ১১ টায় মোংলা থানায় এক সংবাদ সম্মেলনে মোংলা সার্কেলের সহকারী পুলিশ সুপার মুশফিকুর রহমান তুষার জানান, বুধবার (২৫ অক্টোবর) দুপুরে মোংলার মামার ঘাট এলাকা দিয়ে ভ্যান চালিয়ে যাওয়ার সময় চালকের অসাবধানতা বসত হেলাল ভুইয়া নামক এক পথচারীর পায়ের সাথে আঘাত লাগে। এতে ক্ষিপ্ত হয়ে পথচারী হেলাল ভুইয়া ভ্যানচালক আলামিন শেখ কে কিল ঘুশি মারতে থাকে। এক পর্যায়ে ভ্যান চালক রাস্তায় লুটিয়ে পড়ে যায়। এসময় স্থানীয়রা এসে ভ্যান চালক কে উদ্ধার করে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সএ নেয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ভ্যান চালককে মৃত ঘোষনা করে।এর পর মোংলা থেকে পালিয়ে যায় ঘাতক হেলাল ভুইয়া।

ওই ঘটনার পর ভ্যান চালকের হত্যাকারী হেলাল ভুইয়াকে আটক করার জন্য অভিযান শুরু করে থানা পুলিশ। বুধবার রাতে মোংলা থানা পুলিশের একটি টিম বাগেরহাট জেলার মোল্লারহাট উপজেলা ভান্ডার গ্রামে হেলাল ভুইয়ার আত্বীয়ের বাড়ী থেকে রাত দেড়টার সময় আটক করতে সক্ষম হয়। তিনি আরো বলেন হত্যাকান্ডের ১২ ঘন্টার মধ্যে হত্যাকারীকে আটক করতে সক্ষম হন তারা । এর আগে বুধবার নিহত আলমিন শেখের স্ত্রী লাকী বেগম বাদী হয়ে হেলাল ভুইয়া সহ অজ্ঞাত ২ জনকে আসামী করে মোংলা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। আদালতের মাধ্যমে আসামীকে জেল হাজতে প্রেরণ করা হবে বলেও জানায় তিনি।

এ সময় মোংলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সামসুদ্দীন, সাংবাদিকগণ সহ থানা পুলিশের সদস্যরা উপস্তিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers