শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
বাংলাদেশে সন্ত্রাসী-অগ্নিদানবদের ঠাঁই নাই : শাজাহান খান

বাংলাদেশে সন্ত্রাসী-অগ্নিদানবদের ঠাঁই নাই : শাজাহান খান

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান এমপি বলেছেন, বাংলাদেশে সন্ত্রাসী-অগ্নিদানবদের ঠাঁই নাই। শেখ রাসেল-এর মত নিষ্পাপ শিশুকে যারা হত্যা করতে পারে, তারা আর যাই হোক কখনো দেশপ্রেমিক বা মানবিক হতে পারে না। তিনি দৈনিক পূর্বাভাস-এর আয়োজনে শেখ রাসেল-এর ৬০ তম জন্মদিনের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। এতে বিশেষ অতিথি ছিলেন কালিয়াকৈর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাসেল এবং বাংলাদেশ ন্যাশনাল ট্রেড ইউনিয়ন ফেডারেশনের সহ-সভঅপতি লায়ন তাজ উদ্দিন জুয়েল ও সুলতান আহমদ মেমোরিয়াল ফাউন্ডেশনের চেয়ারম্যান ফেরদৌসী আক্তার রেহানা। বক্তব্য রাখেন শিক্ষাজন-কবি আহমদ আল কবির চৌধুরী, সাংবাদিক সোনিয়া দেওয়ান প্রীতি, সংবাদযোদ্ধা রক্সী খান, শিক্ষানুরাগী ও সমাজসেবক কিরণ মাহমুদ ওয়ার্সি, জাতীয় সাংবাদিক সোসাইটির মহাসচিব নাসির উদ্দিন বুলবুল, পর্যটক এলিজা বিনতে এলাহী, সমাজসেবক মাহে আলম ঢালী,  এবং সংবাদকর্মী ও কণ্ঠশিল্পী মো. জাহাঙ্গীর রনি। দৈনিক পূর্বাভাস-এর প্রধান সম্পাদক আইয়ুব রানার স্বাগত বক্তব্যর মধ্য দিয়ে শুরু হওয়া এ আয়োজনে দৈনিক পূর্বাভাস-এর ভারপ্রাপ্ত সম্পাদক মোমিন মেহেদীর রচিত দীর্ঘ কবিতা আবৃত্তি করেন যুগ্ম সম্পাদক শান্তা ফারজানা। বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে বুধবার সকালে অনুষ্ঠিত এ আয়োজনে সভাপতিত্ব করেন সাবেক উপজেলা চেয়ারম্যান জেড এম কামরুল আনাম।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers