সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
বাগেরহাটের ফকিরহাটে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা

বাগেরহাটের ফকিরহাটে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা

ফকিরহাট প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাট মডেল থানার আয়োজনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সম্প্রীতি ও আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ অক্টোবর) ফকিরহাট মডেল থানার মিলনায়তনে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা পুলিশ সুপার আবুল হাসনাত খান। এতে সভাপতিত্ব করেন অফিসার্স ইনচার্জ (ওসি) মো. আশরাফুল আলম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ ও উপজেলা নির্বাহী অফিসার মারুফা বেগম নেলী।

 থানার সেকেন্ড অফিসার এসআই মো. ওহিদুর রহমানের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য শেখ আ. রাজ্জাক, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মল্লিক আবুল কালাম আজাদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শেখ ইমরুল হাসান, শুভদিয়া ইউপি চেয়ারম্যান মো. ফারুকুল ইসলাম ওমর, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক শেখ শরিফুল ইসলাম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মনোতোষ রায় কেষ্ট, সাধারন সম্পাদক সুমন ধর প্রমূখ।

এসময় জেলা পরিষদের নারী সদস্য সোমা ভট্টাচার্য, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুবীর কুমার মিত্র, বীর মুক্তিযোদ্ধা শেখ মো. আবু বকর, ওসি (তদন্ত) স্বপন কুমার রায়। ইউপি চেয়ারম্যান শিরিনা আক্তার কিসলু, মো. রেজাউল করিম ফকির, এ্যাড. হিটলার গোলদার, সরদার আমিনুর রশিদ মুক্তি, এমডি সেলিম রেজা, মো. জাহিদুর রহমান সহ বিভিন্ন পূজা মন্দিরের নেতৃবৃন্দ, পুলিশ প্রশাসন, গ্রাম পুলিশ সদস্য, গনমাধ্যমকর্মী ও বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers