শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
সাংবাদিককে পেটালেন পৌর কাউন্সিলরও শ্রমিক লীগ নেতা

সাংবাদিককে পেটালেন পৌর কাউন্সিলরও শ্রমিক লীগ নেতা

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের পৌরসভায় নিজের জমির গাছ কাটাকে বাধা দিতে গেলে স্থানীয় আওয়ামী লীগ নেতা ও কাউন্সিলরের হাতে সাংবাদিক মারপিটের শিকার হয়েছে। শনিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে এই ঘটনা ঘটে।

এ ঘটনায় প্রেসক্লাবের পক্ষ থেকে নিন্দাজ্ঞাপন করা হয়েছে। বাগেরহাট প্রেসক্লাবের নির্বাহী কমিটির সদস্য ও সাংবাদিক আলামিন খান সুমন কার খারদ্দার গ্রামে তার নিজ জমির গাছ কাটার খবর পেয়ে সেখানে গিয়ে বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে বাগেরহাট পৌরসভার কাউন্সিলর ও শ্রমিক লীগ নেতা খান আবু বক্কার সিদ্দিক, সুমনকে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারপিট করে।খবর পেয়ে প্রেসক্লাবের সদস্যরা সেখানে গেলে তাদের সামনে সুমনকে কাউন্সিলর খান আবু বক্কার হত্যার হুমকি দেন। এ ঘটনায় সাংবাদিক সুমন বাগেরহাট আড়াইশো বেড হাসপাতালে চিকিৎসা নিয়ে সদর মডেল থানায় একটা অভিযোগ দাখিল করেছেন। কাউন্সিলর খান আবু বক্কার বাগেরহাট জেলা পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে দুটি হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে।

সাংবাদিক সমাজ এই ন্যাক্কারজনক ঘটনার নিন্দা জ্ঞাপন ও শ্রমিক লীগ নেতার শাস্তি দাবি করেছে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে বাগেরহাট প্রেসক্লাবের পক্ষ থেকে রোববার সকালে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর সন্ত্রাসী কার্যকলাপের বিচার ও সাংবাদিকের জীবনের নিরাপত্তা চেয়ে স্মারকলিপি দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers