শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
থাইল্যান্ডে স্বাস্থ্যকর্মীদের বিনামূল্যে চুল কেটে দিচ্ছে একদল নরসুন্দর

থাইল্যান্ডে স্বাস্থ্যকর্মীদের বিনামূল্যে চুল কেটে দিচ্ছে একদল নরসুন্দর

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের হাসপাতালগুলোতে চিকিৎসক, নার্সসহ স্বাস্থ্যকর্মীদের বিনামূল্যে চুল কেটে দিচ্ছেন একদল সেচ্ছাসেবী। তাদের এই ধরনের সেবা মনোবল বাড়াচ্ছে স্বাস্থ্যকর্মীদের।

করোনা যুদ্ধের সম্মুখযোদ্ধা চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী। তাদের ক্ষৌরকার্যে সহায়তার লক্ষ্যে এগিয়ে এসেছেন একদল নরসুন্দর। বিনামূল্যে চুল-দাড়ি কাটার এ কাজ চলছে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের সব হাসপাতালে। দৈনিক অন্তত ৫০ জন স্বাস্থ্যকর্মীর চুল কাটছেন প্রত্যেক সেচ্ছাসেবক।

চিকিৎসকরা চুল কাটাতে পেরে খুব খুশি। তাদের মাথা থেকে যেন বড় বোঝা নেমেছে। অনেকটা ফুরফুরে মেজাজে এখান থেকে যাচ্ছেন তারা।

লকডাউনের কারণে, এক মাসের বেশি সময় ধরে বন্ধ থাইল্যান্ডের সব সেলুন। ফলে দীর্ঘ সময় চুল দাড়ি কাটাতে না পারায় মুখ পরিষ্কারেও বাড়তি সময় দিতে হচ্ছে স্বাস্থ্যকর্মীদের।

স্বাস্থ্যকর্মীরা জানান, এ ধরনের সেবা পাব ভাবিনি। যারা এই মহৎ সেবা দিচ্ছেন তাদেরকে ধন্যবাদ। এটাকে শুধু চুল কাটা হিসেবে দেখছি না আমি।

আগামী সপ্তাহে লকডাউন শিথিল হবে থাইল্যান্ডে। তবে স্বাস্থ্যকর্মীদের জন্য বিনামূল্যে এই সেবা অব্যাহত রাখতে চান স্বেচ্ছাসেবীরা।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers