শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
রামপাল উপজেলা ছাত্রদলের আহবায়ক শোভনকে কথিত অভিযোগে আটক, বিএনপি’র নিন্দা 

রামপাল উপজেলা ছাত্রদলের আহবায়ক শোভনকে কথিত অভিযোগে আটক, বিএনপি’র নিন্দা 

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা

রামপালে বিনা পরোয়ানায় ও কথিত অভিযোগে উপজেলা ছাত্রদলের আহবায়ক মোল্লা তারিকুল ইসলাম শোভন কে আটক করেছে পু্লিশ এমন অভিযোগ করেছেন বিএনপি নেতৃবৃন্দ। এ ঘটনার তীব্র নিন্দা, প্রতিবাদ ও শোভনসহ সকল নেতৃবৃন্দের নিঃশ্বর্ত মুক্তির দাবী করে বিবৃতি দিয়েছেন বাগেরহাট জেলা বিএনপি ও জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ।

শুক্রবার সন্ধা সাড়ে ৬ টায় উপজেলার ফয়লাহাট এলাকা থেকে শোভনকে আটক করে রামপাল থানা পু্লিশ। আটককৃত ছাত্রনেতা শোভন কে পুরাতন একটি নাশকতার মামলায় গ্রেফতার দেখিয়ে শনিবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১২ টায় বাগেরহাটের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। বাগেরহাট জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম অভিযোগ করে বলেন, দুই মাস পরেই দ্বাদশ সংসদ নির্বাচনের ঘোষণা দেয়া হবে। নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড তৈরী হলে আমাকে বিএনপি থেকে প্রার্থী করা হতে পারে। আমার জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে এবং উপর মহলের নির্দেশে রামপালের অতি উৎসাহী পু্লিশ বাহিনীর সদস্যরা একের পর এক আমাদের নেতা-কর্মীদের বাড়ীতে গিয়ে হানা দিচ্ছে। গত ২৬ সেপ্টেম্বর খু্লনায় বিএনপির বিভাগীয় কর্মসূচী পালন করে বাড়ীতে ফিরলে রাত সাড়ে ১০ টায় ফয়লায় বাস থেকে নামিয়ে বেধড়ক মারপিট করে। ওই সময় আকবর হোসেন আকো ও ছাত্রদল নেতা সাবরাহান হোসেন তানজিদ কে আটক করে পু্লিশ। এরপরে প্রতিদিন রুটিন করে পু্লিশ বিএনপি নেতাদের বাড়ীতে অভিযান চালাচ্ছে। এমনকি বাড়ীর পরিবারের সদস্যদের হুমকি ও ভয়ভীতি দিচ্ছে বলে অভিযোগ করেন বিএনপি নেতা ডক্টর ফরিদ। এ বিষয়ে রামপাল থানার অফিসার ইন-চার্জ এস, এম আশরাফুল আলমের দৃষ্টি আকার্শন করা হলে তিনি সকল অভিযোগ অস্বীকার করে বলেন, বিএনপির কোন নেতার বাড়ীতে পু্লিশ যাচ্ছে না বা কোন হয়রানী করছে না। সুনিদৃষ্ট অভিযোগের ভিত্তিতেই কেবলমাত্র আটক বা গ্রেফতার করা হচ্ছে বলে তিনি দাবী করেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers