শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
কোস্টগার্ডের অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদককারবারি আটক

কোস্টগার্ডের অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদককারবারি আটক

স্টাফ রিপোর্টার, মোংলা

কোস্টগার্ড পশ্চিম জোন অধিনস্ত বিসিজি স্টেশন কয়রার একটি অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৩৩০ পিস ইয়াবাসহ দুই মাদককারিকে আটক করেছে।

আটক মাদককারবারিরা হলেন সুব্রত মন্ডল (৪০) এবং স্বপন কুমার মন্ডল (৩৭)। তারা উভয়ই সাতক্ষীরা জেলার বাসিন্দা।

২০ আগস্ট রবিবার বিকালে এতথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড পশ্চিম জোন মোংলা সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. মুনতাসির ইবনে মহসীন।

তিনি বলেন, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে কোস্টগার্ড পশ্চিম জোন অধিনস্ত বিসিজি স্টেশন কয়রার একটি অপারেশন দল ২০ আগস্ট রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে সুন্দরবন সংলগ্ন কয়রার নাকশী বাজার এলাকা থেকে ৩৩০ পিস ইয়াবাসহ দুই মাদককারবারিকে আটক করতে সক্ষম হয়। আটক মাদককারবারিরা দীর্ঘদিন ধরে মাদক পরিবহন ও কেনাবেচার সাথে জড়িত বলে কোস্টগার্ডের কাছে স্বীকার করেছে। জব্দকৃত ইয়াবাসহ আটক দুই মাদককারবারিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কয়রা থানায় হস্তান্তর করা হয়েছে।

কোস্টগার্ড কর্মকর্তা লেফটেন্যান্ট মো. মুুনতাসির ইবনে মহসীন আরো বলেন, কোস্টগার্ড পশ্চিম জোনের এখতিয়ারভূক্ত এলাকাসমূহে বিভিন্ন মেডিকেল ক্যাম্পেইন এবং জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রন ও বন্যপ্রাণী রক্ষা পাশাপাশি সুন্দরবনে জলদস্যুতা, বনদস্যুতা, ডাকাতি দমন, মাদক নিয়ন্ত্রন ও জননিরাপত্তায় পাশাপাশি উপকূলীয় নদী ও সমুদ্র এলাকায় যে কোন ধরনের উদ্ধার অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers