সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি ইউনিয়নের সৈয়দপুর মাধ্যমিক বিদ্যালয় কতৃক আয়োজিত মহান মুক্তিযুদ্ধের স্থাপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল ১১ টার সময় অত্র বিদ্যালয়ে প্রভাতফেরিতে কালো পতাকা উত্তোলন শিক্ষকমন্ডলী, কর্মচারী ও সকল ছাত্র-ছাত্রীদের কালো ব্যাচ ধারণ পুষ্পমাল্য অর্পন শোক র্যালী বিভিন্ন কর্মসূচি ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। স্কুল ম্যানেজিং কমিটির বার বার নির্বাচিত সভাপতি ও সদর থানা আওয়ামী লীগ সহ-সভাপতি শক্তি নারায়ন দাস এর সভাপতিত্বে ও অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিয়ার রহমানের সঞ্চালনায় ১৫ আগস্ট শোক সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৯ নং রাখালগাছি ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুস সালাম শেখ, ২নং ওয়ার্ড ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগ জাতীয় শ্রমিক লীগ সাধারন সম্পাদক মোঃ মনিরুল ইসলাম ফারাজী, ম্যানেজিং কমিটির সদস্য ফেরদাউস হাজরা প্রমূখ। জাতীয় শোক দিবসে বক্তৃতা করেন আব্দুস সালাম শেখ তিনি বলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ১৯৭৫ সালে ১৫ই আগস্ট ঘাতকরা নির্মম ভাবে মহান মুক্তিযুদ্ধের স্থাপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারকে হত্যা করেন। এসময় আরও বক্তব্য রাখেন মোঃ মনিরুল ইসলাম ফারাজী, শোক দিবস উপলক্ষে বিদ্যালয়ের সুবিধা বঞ্চিত পিবিজিএসআই এর অর্থায়নে ৩৮ জন ছাত্র-ছাত্রীদের অভিভাবকের হাতে দুই হাজার টাকা করে মোট ৭৬ হাজার টাকা প্রদান করেন। এছাড়া শোক দিবস উপলক্ষে বিদ্যালয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেন বিজয়ী ছাত্র-ছাত্রীদের পুরষ্কার বিতরণ ও কাঙ্গালিভোজের আয়োজন করা হয়।
Leave a Reply