সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:০৪ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
ফকিরহাটে বঙ্গমাতার জন্মদিন উপলক্ষে নারীদের সেলাই মেশিন বিতরণ

ফকিরহাটে বঙ্গমাতার জন্মদিন উপলক্ষে নারীদের সেলাই মেশিন বিতরণ

ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এর ৯৩তম জন্মদিন পালিত হয়েছে। এ উপলক্ষে অসহায় ও দুঃস্থ্য প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের সেলাই মেশিন ও অর্থ প্রদান করা হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার (৮ আগষ্ট) বেলা ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম মিলনায়তনে এক অনুষ্ঠানে উপরোক্ত সেলাই মেশিন বিতরন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা বেগম নেলী’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শেখ সাখাওয়াত হোসেন, বেতাগা ইউপি চেয়ারম্যান মো. ইউনুস আলী শেখ, বীর মুক্তিযোদ্ধা শেখ মো. আবু বকর, শিক্ষক শেখ আ. সাত্তার, মাদ্রাসা সুপার আবু বকর সিদ্দিক ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রহলাদ চন্দ্র দেবনাথ প্রমূখ। অনুষ্ঠানে ৬জন নারীকে সেলাই মেশিন ও ৪জন নারীকে ৮হাজার টাকা নগদের মাধ্যমে প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মো. জাহিদুর রহমানের পরিচালনায় দোয়া অনুষ্ঠিত হয়। এসময় বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, গনমাধ্যমকর্মী ও সূধিজন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers