শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হওয়ায় ফিশিং ট্রলারসহ ১১ জেলে উদ্ধার করেছে কোস্টগার্ড

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হওয়ায় ফিশিং ট্রলারসহ ১১ জেলে উদ্ধার করেছে কোস্টগার্ড

স্টাফ রিপোর্টার, মোংলা

বঙ্গোপসাগরের সুন্দরবন সংলগ্ন হিরণ পয়েন্ট এলাকায় ইঞ্জিন বিকল হয়ে পাঁচদিন ধরে ভেসে থাকা ফিশিং ট্রলারসহ ১১ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা। ৪ আগস্ট শুক্রবার ভোরে সুন্দরবন সংলগ্ন হিরন পয়েন্ট এলাকার কিছুটা পশ্চিমে ভাসমান অবস্থায় ট্রলারসহ ওই জেলেদের উদ্ধার করা হয়।

৪ আগস্ট শুক্রবার বিকালে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তি এতথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড সদর দপ্তরের সহকারি গোয়েন্দা পরিচালক লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান।
তিনি বলেন, গত ২৯ জুলাই বরগুনার পাথরঘাটার বিএফডিসি ঘাট থেকে মাছ ধরার উদ্দেশ্যে ১১ জন জেলে নিয়ে সমুদ্র গমন করে ‘এফবি জোবায়েদ’ নামের একটি ফিশিং ট্রলার। পরে ১ আগস্ট বৃহস্পতিবার নিম্নচাপের কারনে সাগর উত্তাল থাকায় ট্রলারে পানি ঢুকে ইঞ্জিন বিকল হয়ে সাহরে ভাসতে থাকে।

খবর পেয়ে কোস্টগার্ড পশ্চিম জোনের অধিনস্ত বিসিজি আউটপোস্ট দুবলার চরের একটি উদ্ধারকারী দল ৩ আগস্ট রাতে অভিযানে নেমে ৪ আগস্ট ভোরে বঙ্গোপসাগরের সুন্দরবন সংলগ্ন হিরণ পয়েন্ট এলাকা থেকে ট্রলারসহ ১১ জেলেকে ভাসমান অবস্থায় জীবিত উদ্ধার করা হয়। এসময় ট্রলারে থাকা জেলেরা সবাই অসুস্থ ছিলেন। সকাল ৯টায় ট্রলারসহ জেলেদের দুবলার চর আউটপোস্টে এনে খাবারসহ প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। ট্রলার মালিক এবং জেলেদের বাড়ি বরগুনা সদর উপজেলার নলটোনা ইউনিয়নের বিভিন্ন এলাকায়।
পরবর্তীতে উদ্ধারকৃত ট্রলারসহ জেলেদের বরগুনা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির দায়িত্বপ্রাপ্ত মালিকপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers