সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
ফকিরহাটে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

ফকিরহাটে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে সোমবার (৩১ জুলাই) দুপুর ১২টায় আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ।
ফকিরহাট সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম। স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পিন্টু রঞ্জন দাশ। উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সৈয়দ আলতাফ হোসেন টিপুর পরিচালনায় এসময় আরো উপস্থিত ছিলেন ওসি (তদন্ত) স্বপন কুমার রায়, স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. রেজাউল করিম ফকির, সহকারী শিক্ষা কর্মকর্তা অহিদুজ্জামান সহ বিভিন্ন শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে জাড়িয়া মাইটকুমড়া সরকারি প্রাথমিক বিদ্যালকে ৪-১ গোলে হারিয়ে আট্টাকা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। এছাড়া বঙ্গমাতা গোল্ডকাপে পূর্ব বেতাগা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ট্রাইব্রেকারের মাধ্যমে ৩-২ গোলে হারিয়ে কলকলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। খেলা পরিচালনা করেন আজমল হোসেন, সহযোগি ছিলেন লিপন বিশ্বাস ও জাকির খান।

 

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers