সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
ফকিরহাট প্রতিনিধি।
বাংলাদেশ হাইওয়ে পুলিশ বাগেরহাটের কাটাখালী থানার আয়োজনে হ্যালো এইচপি অ্যাপস ইনষ্টলেশন ক্যাম্পেইনের কার্যক্রম ও কমিউনিটি পুলিশের সভা শনিবার (২৯ জুলাই) সকাল সাড়ে ১১টায় থানা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। পুলিশ পরিদর্শক (ওসি) শেখ মিজানুর রহমান এর সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সভার পূর্বে একটি বিশাল র্যালী কাটাখালী বাসস্ট্যান্ড চত্তর হতে শুরু করে থানা অভ্যান্তরে এসে শেষ হয়। এসময় বক্ততা করেন উপ-সহকারী পুলিশ পরিদর্শক (এসআই) মোঃ হাসান আলী, সহকারী উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) মোঃ এমদাদুল ইসলাম, মোঃ সেলিম, ইসমাইল হোসেন, শুকুর আলী, পিলজংগ ইউপি চেয়ারম্যান মোড়ল জাহিদুল ইসলাম ও সাংবাদিক এইচএম নাসির উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে দুই শতাধিক যানবাহন চালক ও শ্রমীকরা উপস্থিত ছিলেন।
Leave a Reply