রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী
রূপপুরের মেশিনারিজ পন্যের ৫২তম চালান মোংলা বন্দরে খালাস হচ্ছে

রূপপুরের মেশিনারিজ পন্যের ৫২তম চালান মোংলা বন্দরে খালাস হচ্ছে

স্টাফ রিপোর্টার, মোংলা

রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের ৫২ তম চালানের মেশিনারিজ যন্ত্রাংশ নিয়ে মোংলা বন্দরে নঙ্গর করে পন্য খালাস শুরু করেছে রুশ পতাকাবাহী বানিজ্যিক জাহাজ এমভি ইসানিয়া। বুধবার দুপুর আড়াই টার দিকে বন্দরের ৭ নম্বর জেটিতে এসে জাহাজটি ভিড়েছে। এবারের জাহাজে এক হাজার ২৭০ দশমিক ৪০ মেট্রিক টন বিভিন্ন যন্ত্রাংশ পন্য রয়েছে।

জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট “মেসার্স কনভেয়ার লজিস্ট্রিক শিপিং লাইন্স” কর্তৃপক্ষ জানায়, গত ২ জুলাই রাশিয়ার নবরস্কি বন্দর থেকে জাহাজটিতে বিদ্যুৎ কেন্দ্রের মেশিনারিজ পন্যগুলো বোঝাই করে। সেখান থেকে রাতে নৌপথে ৩/৪টি সাগর পাড়ি দিয়ে সরাসরি মোংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে “এমভি ইসানিয়া” নামের রুশ পতাকাবাহী বিদেশী বানিজ্যিক এ জাহাজটি। রুপপুর বিদ্যুৎ কেন্দ্রের এ আনা মেশিনারিজ যন্ত্রাংশ খালাসের জন্য জাহাজটি ২৬ জুলাই বুধবার দুপুর আড়াই টার দিকে মোংলা বন্দরের ৭ নম্বর জেটিতে এসে পৌছায়। রুপপুরের পন্য নিয়ে আসা এ জাহাজটি মোংলা বন্দরে পৌছাতে ২৫ দিন সময় লেগেছে।

রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রে জন্য এবারের ৫২ তম চালানের জাহাজে আনা ৪৪২টি প্যাকেজে এক হাজার ২৭০ দশমিক ৪০ মেট্রিক টন স্টিল ষ্টাকচার, ট্রান্সমিটার ও বিভিন্ন মেশিনারিজ যন্ত্রাংশ রয়েছে। বন্দর জেটিতে নঙ্গরের পর বুধবার বিকালের পালা থেকে পন্য খালাসের কাজ শুরু করে পন্য খালাসকারী প্রতিষ্ঠান মেসার্স অভিরত এজেন্সি লিঃ। আবহাওয়া অনুকুলে থাকলে জাহাজের পন্য খালাস করতে সময় লাগবে মাত্র ৩/৪ দিন বলে জানায় এ প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। খালাস করা এসকল মেশিনারিজ পণ্য বন্দর জেটির পৃথক সেডে ডাম্পিং করে রাখা হচ্ছে। পরে পণ্যগুলো ট্রাক ও পন্য বহনকারী গাড়ী যোগে সড়ক পথে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে নিয়ে যাওয়া হবে। রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য আনা মেশিনারিজ জাজাজ শুরু থেকে এ পর্যন্ত ৫২টি জাহাজ বোঝাই করে মোট ৮৪ হাজার ৮৯৮ মেট্রিক টন যন্ত্রাংশ মোংলা বন্দর দিয়ে খালাস করা হয়েছে। এ পন্যগুলো বন্দর জেটিতে খালাসের পর গাড়ী বোঝাই করে সড়ক পথে নেয়া হবে ইশ্বরদীতে নির্মানাধিন রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রে।

কনভেয়ার লজেষ্ট্রিক শিপিং লাইন্স’র প্রজেক্ট ম্যানেজার প্রকৌশলী সালেহ আহাম্মেদ শিবলী মন্ডল জানান, আমাদের কোম্পানী রুপপুর বিদ্যুৎ কেন্দ্রের জন্য মালামাল নিয়ে যতগুলো জাহাজ মোংলা বন্দরে খালাস হয়েছে তা সুন্দর ও সঠিক ভাবে খালাস করে তা প্রকল্প এলাকায় পৌছে দিতে পেরেছি। বর্তমানে যে জাহাজটি পন্য খালাস করছি সে মালামালও আবহাওয়া অনুকুলে থাকলে সঠিক সময় পন্য খালাস করে জাহাজটি বন্দর ত্যাগ করবে।

এর আগে গত ১১জুলাই ৫১তম চালানে ১৮৪টি প্যাকেজে ৪শ ৮২ দশমিক ৮৮৯ মেট্রিক টন স্টিলের পাইপ ও মেশিনারিজ যন্ত্রাংশ নিয়ে মোংলা বন্দরে খালাস করেছিল বিদেশী জাহাজ “এমভি মরগেরেট”। ###

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers