শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
রামপালে চোখ রাঙ্গাচ্ছে ডেংগু  সচেতন হওয়ার পরামর্শ 

রামপালে চোখ রাঙ্গাচ্ছে ডেংগু  সচেতন হওয়ার পরামর্শ 

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা

হটাৎ করে রামপালে চোখ রাঙ্গাচ্ছে ডেঙ্গু মশা। গত ৬ দিনে উপজেলা হাসপাতালে ৮ জন্য রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে এ বছর মোট ভর্তি রোগীর সংখ্যা মোট ৪৬ জন। গত বছর এই সময়ে রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছিলেন মাত্র ৪ জন। এবার সে সংখ্যা ছাড়িয়ে গেছে। চিকিৎসকগণ বলছেন, সচেতন না হলে ডেঙ্গু রোগীর সংখ্যা আরও বাড়বে। এমনকি জীবন সংশয়ও দেখা দিতে পারে। ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ জরুরী। এজন্যে বাড়ির আসপাশের ডোবা-নালা পরিস্কার, কোন জায়গায় ৩ দিনের বেশী বৃষ্টির পানি যাতে আটকে না থাকে তার ব্যবস্থা করা। কোথাও ডেঙ্গুর আবাসস্থল থাকলে সেটি ধ্বংস করা। কারো শরীরে ডেঙ্গুর লক্ষ্মণ দেখা গেলে দ্রুত হাসপাতালে নিতে হবে। এ বিষয়ে কথা হয় রামপাল উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাক্তার সুকান্ত কুমার পাল এর সাথে। তিনি জানান, হটাৎ করে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে গেছে। গত ৬ দিনে মোট চিকিৎসা নিয়েছিলেন ৩৮ জন। ৬ দিনের ব্যবধানে আরও ৮ জন রোগী ভর্তি হয়েছেন। চলতি বছরের জুন ও জুলাইয়ের এই মাঝামাঝি সময়ের মধ্যে এতে রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে বয়স্ক রোগীরাই ভর্তি হয়েছেন। তিনি মানুষকে সচেতন করতে মাইকিং, লিফলেট বিতরণ ও মসজিদের ইমামগনের মাধ্যমে সচেতনতা সৃষ্টি করার জন্য পরামর্শ দিয়েছেন। কারণ সচেতন না হলে এবং ডেঙ্গু আক্রান্ত রোগীর শরীরে অন্য কোন জটিলতা থাকলে জীবন সংশয় হতে পারে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers