শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
রামপালে জটিল রোগীদের মাঝে সমাজসেবা দপ্তরের চেক বিতরণ 

রামপালে জটিল রোগীদের মাঝে সমাজসেবা দপ্তরের চেক বিতরণ 

মেহেদী হাসান,রামপাল (বাগেরহাট)
সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচীর আওতায় সমাজকল্যাণ মন্ত্রণালয় হতে প্রাপ্ত চেক বিতরণ করেছেন বাগেরহাটের রামপাল উপজেলা সমাজসেবা দপ্তর। ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড,  জন্মগত হার্টের ত্রুটি ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের মাঝে এই চেক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ জুলাই) সকাল সাড়ে ১১ টায় উপজেলা সমাজসেবা কার্যালয়ের কক্ষে রামপাল উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেখ মোয়াজ্জেম হোসেন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উপকার ভোগীদের মাঝে এই চেক বিতরণ করেন। এ সময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহিনুর রহমান, প্রেসক্লাব রামপাল এর সাধারণ সম্পাদক সুজন মজুমদার প্রমূখ। এককালীন সহায়তা হিসাবে মোট ২২ জন ব্যক্তির মাঝে ৫০ হাজার টাকা করে মোট ১১ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়।#

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers