শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
রামপালে মাদক সহ ওয়ারেন্টভূক্ত ৫ আসামী গ্রেফতার

রামপালে মাদক সহ ওয়ারেন্টভূক্ত ৫ আসামী গ্রেফতার

মেহেদী হাসান,রামপাল (বাগেরহাট) সংবাদদাতা

রামপাল থানা পু্লিশ রবিবার (০৯ জুলাই) রাতে অভিযান চালিয়ে মাদকসহ ও ওয়ারেন্টভূক্ত ৫ জন আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামীদের সোমবার সকাল ১০ টায় বাগেরহাটের আদালতে প্রেরণ করা হয়েছে। মাদক মামলার আসামীরা হলো উপজেলার সন্তোষপুর গ্রামের আ. হামিদ শেখের পুত্র নাহিদ শেখ (১৯) ও একই গ্রামের কিশোর সিফাতুল্লাহ (১৬)। রবিবার রাত সোয়া ১১ টায় খুলনা-মোংলা রেললাইনের উপরে এসআই খন্দকার আ. মবিন অভিযান পরিচালনা করেন। ওই সময় ৪৭ গ্রাম গাঁজাসহ নাহিদ ও কিশোর সিফাতুল্লাহ কে আটক করেন। তাদের বিরুদ্ধে রামপাল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়েছে। অন্য ওয়ারেন্টভূক্ত আসামীদের নাম পরিচয় পাওয়া যায়নি। তবে সাজাপ্রাপ্ত আসামির ১ জন সিআর ও অপর ২ জন জিআর মামলার আসামী বলে পু্লিশ জানায়। রবিবার রাতে রামপালের বিভিন্ন স্থানে অভিযান চালান এসআই ইসমাইল, এএসআই ফজলুল করিম, এএসআই মিঠুন কুমার ঢালী। ওই সময় ওয়ারেন্টভূক্ত পলাতক আসামিরা গ্রেফতার হন। এ বিষয়ে রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম মাদকসহ এবং ওয়ারেন্টভূক্ত আসামীদের ধরা হয়েছে বলে সাংবাদিকদের নিশ্চিত করেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers