শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
বাগেরহাটের সৈয়দপুর মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান

বাগেরহাটের সৈয়দপুর মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান

চুলকাটি অফিস
বাগেরহাটের রাখালগাছি ইউনিয়নের সৈয়দপুর মাধ্যমিক বিদ্যালয়ের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক, সিনিয়র শিক্ষক ও অফিস সহকারি কাম-শিক্ষকের বিদায় সংবর্ধনা উপলক্ষে সোমবার (১০জুলাই ) সৈযদপুর মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে অত্র শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি শক্তি নারায়ন দাস এর সভাপতিত্বে ও সুব্রত কুমার দেবনাথ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ছিলেন রাখালগাছি ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী সাধারণ সম্পাদক মো: রবিউল ইসলাম ফারাজী। অত্র বিদ্যালয় এর বিদায়ী ৩জন হলেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মৃণাল কান্তি দেবনাথ, সিনিয়র শিক্ষক অশোক কুমার দেবনাথ ও অফিস সহকারী কাম শিক্ষক আব্দুর রহমান ফকির এই সময় তাদের মানপত্র পাঠ করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিউর রহমান। অশ্রুসিক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রাক্তন ছাত্র ডাঃ শহিদুল্লাহ, প্রাক্তন ছাত্র ইঞ্জিনিয়ার মোঃ মাসুম বিল্লাহ, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.মতিয়ার রহমান, শরদিন্দু মুখার্জী, প্রদীপ কুমার, সুব্রত কুমার দেবনাথ, জগলুর মাহমুদ, শাহাবুদ্দিন সগীরসহ স্মৃতিচারণ করে বলেন, একজন জ্ঞানের আলো দানকারীর বিদায় জানাতে হচ্ছে। তিনি এ বিদ্যালয়ে দীর্ঘ বছর শিক্ষকতা করেছেন, তারা এ বিদ্যালয়ে আসার পর পাশের হার শতভাগে উন্নিত হয়েছে। শিক্ষার পরিবেশ ফিরে এসেছে। আজকে এ মহান শিক্ষকের বিদায় জানাতে গিয়ে কলিজা বির্দীন হয়ে যাচ্ছে। আমরা এ মহান শিক্ষকের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করছি। পরে বিদায় সংবর্ধনায় অনুষ্ঠানে বিদায়ী বক্তব্য রাখেন অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক মৃনাল কান্তি দেবনাথ, সিনিয়র শিক্ষক অশোক কুমার দেবনাথ ও অফিস সহকারী কাম শিক্ষক আব্দুর রহমান ফকির। শিক্ষকবৃন্দ, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা ফুলেল শুভেচ্ছা ও সম্মানমনা স্মারক প্রদান করেন। এসময় স্থানীয় এলাকাবাসী, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীসহ অত্র বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers