সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
বেতাগার যে অর্জন তা আমাদেরকে সারাদেশের সব জায়গাতে ছড়িয়ে দিতে হবে : বিভাগীয় কমিশনার মোঃ হেলাল মাহমুদ শরীফ

বেতাগার যে অর্জন তা আমাদেরকে সারাদেশের সব জায়গাতে ছড়িয়ে দিতে হবে : বিভাগীয় কমিশনার মোঃ হেলাল মাহমুদ শরীফ

পি কে অলোক,ফকিরহাট।

খুলনা বিভাগীয় কমিশনার মোঃ হেলাল মাহমুদ শরীফ বলেছেন বেতাগা মডেল ইউনিয়নের যে অর্জন তা আমাদেরকে সারাদেশের সব জায়গাতে ছড়িয়ে দিতে হবে। তিনি বৃহস্পতিবার (২২ জুন) বিকেল সাড়ে ৪টায় বেতাগা ইউনিয়ন পরিষদ চত্তরে ফকিরহাট উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন ও বেতাগা ইউনিয়ন পরিষদ কর্তৃক আয়োজিত সুধি সমাবেশ ও মতবিমিয় সভায় প্রধান অতিথির বক্তৃতা তিনি একথা বলেন। তিনি বলেন, আমাদেরকে বেতাগা ইউনিয়ন পরিষদের যে অর্জন তা অনুকরণ করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। শুধু তাই নয়, আমাদেরকে বিদ্যুৎ ও পানি ব্যবহারে সাশ্রয় সহ প্রতিটি ক্ষেত্রে আমাদেরকে মৃতব্যায়ী হয়ে দেশের উন্নয়নে কাজ করতে হবে।
উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহম্মদ আজিজুল রহমান ও খুলনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর অমিত রায় চেীধুরী। সিআইজি ফোরামের সাধারন সম্পাদক মোঃ নাজমুল হুদা’র সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা বেগম নেলী ও স্বাগত বক্তৃতা করেন, বেতাগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখ। পরে অতিথিবৃন্দরা বিভিন্ন মাদ্রাসা ও এতিম খানার শিক্ষার্থীদের মাঝে পুষ্টি খাবার বিতরন করেন।
এর আগে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দরা প্রাণী সম্পদ সাব সেন্টার, মনোরমা দাশ কমিউনিটি ক্লিনিক, বঙ্গবন্ধু পল্লী-০৩, অর্গানিক বেতাগা, পাবলিক লাইবেরী, লোক সাংস্কৃতি কেন্দ্রে পরিদর্শক ও বাগেরহাট জেলার ৯টি উপজেলার বিভিন্ন সড়কে তাল গাছের চারা রোপন কর্মসূচি এবং বেতাগা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের হিরন্ময় রায় একাডেমিক ভবনের শুভ উদ্ভোধন করেন। এসময় অন্যান্যের মধ্যে মঞ্চে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সাবিক) মোঃ হাফিজ আল আসাদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মুস্তাহীদ সুজা, মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) বিধান কান্তি হালদার, কৃষি কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন, জেলা পরিষদ সদস্য আঃ রাজ্জাক, মহিলা সদস্যা সোমা ভট্টাচার্য, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ ও ৮ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers