শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
সুন্দরবন থেকে দুই বনদস্যু গ্রেপ্তার আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার

সুন্দরবন থেকে দুই বনদস্যু গ্রেপ্তার আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার

বাগেরহাট অফিস
বাগেরহাটের পূর্ব সুন্দরবনের অভিযান চালিয়ে দুই বনদস্যুকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের দেওয়া তথ্যমতে সুন্দরবনের অভ্যন্তর অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। সোমবার (১৯ জুন) গভীর রাতে সুন্দরবনের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদেরকে আটক করা হয়। আটকৃত বনদস্যরা হচ্ছেন, জেলার শরণখোলা উপজেলার জয়নাল সরদারের ছেলে ইসমাইল হোসেন (৩৫) ও একই এলাকার আশরাফ আলী মুন্সির ছেলে রেজাউল মুন্সী (৩২)। মঙ্গলবার (২০ জুন) বিকেলে বাগেরহাট পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে এ তথ্য জানান পুলিশ সুপার কে,এম আরিফুল হক।
তিনি জানান, দস্যুমুক্ত সুন্দরবনে কিছু বনদস্যু বাহিনী নতুন করে তৎপরতা শুরু করে। সম্প্রতি সুন্দরবন সংলগ্ন এলাকায় থেকে বনদস্য বাহিনী জেলে অপহরণ করে মুক্তিপন দাবী করে। এরপর থেকে পুলিশ সুন্দরবন সংলগ্ন এলাকায় নজরদারি বৃদ্ধি করে। এরই পরিপ্রেক্ষিতে গতকাল গভীর রাতে সুন্দরবন সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে দুই বনদস্যুকে আটক করে পুলিশ। এসময় তাদের দেওয়া তথ্য অনুযায়ী সুন্দরবনের শরণখোলা রেঞ্জের পাথুরিয়া নদীর পূর্বপাড়ে গভীর বন থেকে তিনটি একনালা বন্দুক, ১০ রাউন্ড গুলি, দুটি দা, ১টি হাতুড়ি, বাজি ফুটানোর যন্ত্র ও একটি ছাতা উদ্ধার করা হয়। এ ঘটনায় শরণখোলা থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত বনদস্যুদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে পুলিশের এ অভিযান অভ্যাহত থাকবে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers