শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
“উচ্চ আদালতের আদেশ অমান্য” বাগেরহাটে দ্বারে দ্বারে ঘুরছে অসহায় শিক্ষিকা

“উচ্চ আদালতের আদেশ অমান্য” বাগেরহাটে দ্বারে দ্বারে ঘুরছে অসহায় শিক্ষিকা

বাগেরহাট প্রতিনিধি :
উচ্চ আদালতের আদেশ অমান্য করার অভিযোগে বাগেরহাটের রামপাল উপজেলার খানজাহান আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে অত্র প্রতিষ্ঠানের সহকারি শিক্ষক নাজমুন নাহার।
রবিবার (১৮জুন) সকালে বাগেরহাট প্রেসক্লাবের সম্মেলকক্ষে নাজমুন নাহার লিখিত অভিযোগে বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরহাদ হোসেন আকুঞ্জি ব্যাক্তিগত আক্রোশে ও ক্ষমতার দম্ভে আইন বহিরভুত ভাবে গত ৫বছর আমাকে বরখাস্ত করে রেখেছিলেন। পরে চাকরি ফিরে পেতে আমি উচ্চ আদালত ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের স্বরনাপন্ন হলে আদালত ও শিক্ষা বোর্ড আমাকে স্বপদে পূর্ণবহাল সহ বকেয়া বেতন ভাতাদি পরিশোধের নিদের্শ প্রদান করেন। কিন্তু তিনি আদালত ও শিক্ষাবোর্ডের নিদেশ অমান্য করে বর্তমান নব-নির্বাচিত ম্যানেজিং কমিটির সভা ডেকে তাদেরকে ভুল বুঝিয়ে আমাকে চাকরী ছেড়ে দিতে, মামলাসমূহ নিজ খরচে তুলে নিতে ও বকেয়া বেতন ভাতা না চাওয়ার অঙ্গিকার নামায় স্বাক্ষর দিতে মানসিক চাপ প্রয়োগ করেন। তিনি লিখিত অভিযোগে আরো বলেন, আমি তাদের শর্তগুলি নামানায় প্রধান শিক্ষক আমাকে স্কুলে প্রবেশ না করা, এমনকি বকেয়া বেতন ভাতা, বর্তমান বেতন ও ভবিষ্যতে আরকোন বেতন ভাতা না দেওয়া এবং চুড়ান্ত বরখাস্তের হুমকী প্রদান করেন। সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি তার বকেয়া বেতন ভাতা সহ অন্যান্য ফান্ডে জমাকৃত টাকা ও চাকরিতে পূর্নবহালের জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের কাছে দাবি জানান।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers