সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
সাংবাদিক নাদিম হত্যাকারীদের বিচার দাবিতে বাগেরহাটে মানববন্ধন

সাংবাদিক নাদিম হত্যাকারীদের বিচার দাবিতে বাগেরহাটে মানববন্ধন

বাগেরহাট প্রতিনিধি :
জামালপুরে সন্ত্রাসীদের হাতে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বাগেরহাটে কর্মরত সাংবাদিকরা । শুক্রবার (১৬ জুন) দুপুরে প্রেসক্লাবের সামনের সড়কে বাংলানিউজের, মানবজমিন ও একাত্তর টেলিভিশন প্রতিনিধি নাদিম হত্যার প্রতিবাদে বাগেরহাট প্রেসক্লাবের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বাগেরহাট প্রেসক্লাব সভাপতি নীহার রঞ্জন সাহা’র সভাপতিত্বে মানববন্ধন শেষে প্রতিবাদ সমাবেশ অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারন সম্পাদক তালুকদার আব্দুল বাকী, সাবেক সভাপতি শেখ আহসানুল করিম, আহাদ উদ্দিন হায়দার, বাবুল সরদার, সাবেক সাধারন সম্পাদক মো. আলী আকবর টুটুল, মো. কামরুজ্জামান, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি বিষনু প্রসাদ চক্রবর্ত্তী, সাধারন সম্পাদক মো. ইয়ামিন আলী, সিনিয়র সাংবাদিক এসএম শামসুর রহমান, মানবজমিনের জেলা প্রতিনিধি শেখ আবু সাঈদ শুনু, বাংলানিউজের জেলা প্রতিনিধি এস এস শোহান।
বক্তারা সাংবাদিক নাদিম হত্যার তীব্র প্রতিবাদ জানিয়ে জড়িত সব ঘাতকদের অবিলম্বে গ্রেফতার করে কঠোর শাস্তির দাবি জানান। সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার বিচার না হাওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দেন বাগেরহাটের সাংবাদিক নেতারা।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers