শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
জমি দখলে বাঁধা দেয়ায় দিন মজুর রক্তাক্ত জখম

জমি দখলে বাঁধা দেয়ায় দিন মজুর রক্তাক্ত জখম

মোংলা প্রতিনিধি

মোংলায় জোর পুর্বক জমি দখলে বাধা দেয়ায় এক দিন মজুরকে দাঁও দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে সন্ত্রাসীরা। পৌর শহরের বুড়িরডাঙ্গার ৪নং ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে। তার আত্নচিৎকারে স্থানীয়রা ছুটে এসে অচেতন অবস্থায় উদ্ধার করে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দীর্ঘ চিকিৎসায় আহতের জ্ঞান ফিড়ে আসলেও পুরোপুরী শংঙ্কা মুক্ত নয় বলে জানিয়েছে কতর্ব্যরত চিকিৎসক। এব্যপারে মঙ্গলবার দুপুরে মোংলা থানায় এজাহার দাখি করা হয়েছে।

থানায় দেয়া অভিযোগ সুত্রে ও ভুক্তভোগীরা জানায়, বিবাদীদের সাথে আমাদের জমি নিয়ে পূর্ব শত্রুতা চলে আসছিল। দীর্ঘদিন থেকেই আমাদের নিজ ভোগ দখলীয় জমি তারা জোর পুর্বক দখলে নেয়ার জন্য পায়তারা করে আসছিল। কিন্ত এমন সুযোগ না পেয়ে প্রতি নিয়ত প্রান নাশের হুমকি সহ আমাদের জান মালের ক্ষতি করার চেষ্টা করে আসছে। এরই ধারাবাহিকতায় শনিবার দুপুরে প্রতিপক্ষরা ভাড়াটিয়া একদল সন্ত্রাসী সহ তাদের হাতে ধারালো দা, লোহার রড ও লাঠি সোটা নিয়া জোর পূর্বক আমাদের দখলীয় জমি ও জমির উপর থাকা ঘর দখল করার চেষ্টা করে। ওই সময় জমির মালিক জলিল হাওলাদার (৪৮) আসামীদের এমন কর্মকান্ডে বাধা দিলে সস্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে তাকে এলোপাথাড়ি ভাবে লোহার রড দিয়ে পিটাতে থাকে। এসময় তাদের হাতে থাকা ধারালো দা দিয়া হত্যা উদ্দেশ্যে কুপিয়ে মাথায় ও শরিরের বিভিন্ন জায়গায় গুরুতর রক্তাক্ত জখম করে বলে অভিযোগে উল্লেখ করা হয়। এসময় জীবন বাচাতে ডাকচিৎকারে দিলে পার্শবর্তী আঃ হাকিম, মালা বেগম, রাজন শিকদার সহ আশপাশের লোকজন এগিয়ে আসলে প্রতিপক্ষরা বিভিন্ন রকম ভয়ভীতি দিয়ে চলে যায়। পরে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কতর্ব্যরত চিকিৎসক বলেন, আহত অবস্থায় ভর্তি হওয়ায় জলিল হাওলাদার এখন কিছুটা সুস্থ আছে, তবে এখনও পুরোপুরী শঙ্কা মুক্ত নয়, কারণ মাথায় ও শরীরে প্রচন্ড আঘাতপ্রাপ্ত হওয়ায় পুরোপুরী সুস্থ হতে বেশ কিছু দিন সময় লাগবে বলে জানায় তিনি।

এঘটনায় আহত জলিল হাওলাদারের স্ত্রী মোসাঃ মনিরা বেগম বাদি হয়ে মৃত আশ্বাব আলী মুন্সির ছেলে মোঃ কাদের হাওলাদার, মৃত মোফাজ্জেল হোসেন খাঁন’র ছেলে মোঃ গোলাম কিবরিয়া ও মোঃ গোলাম কিবরিয়ার স্ত্রী আফরোজা বেগম সহ ৮/১০ জন সন্ত্রাসীর বিরুদ্ধে মোংলা থানায় এজাহার দাখিল করেছে।

মোংলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সামসুদ্দিন বলেন, বুড়িরডাঙ্গা এলাকায় জমি দখলের প্রতিবাদে একটি অভিযোগ হাতে পেয়েছি। এছাড়া প্রতিপক্ষরাও পাল্টা অভিযোগ দিয়েছে। তদন্ত করা হচ্ছে, দোষিদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা নেয়া হবে বলে জানান থানার এ কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers