সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
ফকিরহাটে শিক্ষার্থী ধর্ষণ মামলার আসামী কবিরাজ গ্রেপ্তার

ফকিরহাটে শিক্ষার্থী ধর্ষণ মামলার আসামী কবিরাজ গ্রেপ্তার

ফকিরহাট প্রতিনিধি।

বাগেরহাটের ফকিরহাটে সপ্তম শ্রেণির ছাত্রী ধর্ষণ মামলার অভিযুক্ত আসামী কথিত কবিরাজ কাইয়ুম শেখ (৪৫)কে গ্রেপ্তার করেছেন পুলিশ। সোমবার (৫ জুন) দুপুর ১২টার দিকে গ্রেপ্তারকৃত আসামীকে বাগেরহাট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত আসামী কাইয়ুম শেখ উপজেলার নলধা-মৌভোগ ইউনিয়নের জয়পুর গ্রামের মতলেব শেখের ছেলে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ফকিরহাট মডেল থানা পুলিশের উপ-পুলিশ পরিদর্শক (এসআই) বাদশা বুলবুল জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৫ জুন) ভোর রাতে থানা পুলিশের একটি দল চিতলমারী উপজেলার কলাতলা এলাকায় অভিযান চালিয়ে থেকে তাকে গ্রেপ্তার করেন।
পুলিশ জানায়, গত সোমবার (২৯ মে) বিকেল ৩টার দিকে ওই শিক্ষার্থীর হাতের আঁচিল তুলতে তার এক বান্ধবীকে সাথে নিয়ে উপজেলার নলধা-মৌভোগ ইউনিয়নের জয়পুর গ্রামে কথিত কবিরাজ কাইয়ুম শেখের বাড়িতে যায়। সেখানে কবিরাজ আঁচিল উঠানোর চিকিৎসার সময় রোগীর সাথে অন্য কেউ থাকা যাবেনা বলে তার বান্ধবীকে বাইরে গিয়ে অপেক্ষা করতে বলেন। পরে ঘরের দরজা লাগিয়ে মেয়েটিকে একটা বাতাসা খেতে দেয়। এরপর মেয়েটি অচেতন হয়ে পড়লে তাকে ধর্ষণ করেন। এ ঘটনায় বৃহস্পতিবার (১লা জুন) রাতে অভিযুক্ত কাইয়ুম শেখের বিরুদ্ধে ওই শিক্ষার্থীর বাবা বাদী হয়ে নারী শিশু নির্যাতন দমন আইনে ফকিরহাট মডেল থানায় একটি মামলা করেন।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আলীমুজ্জামান জানান, ধর্ষণ মামলার অভিযুক্ত আসামী কাইয়ুম শেখকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে বাগেরহাট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তধিন রয়েছে। তিনি আরো জানান, এছাড়াও রোববার রাতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ক আরো ৮জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকেও আদালতের মাধ্যমে কারাগরে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers