শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
রামপালে হত্যাচেষ্টার অপরাধে পিতাপুত্র আটক মামলা দায়ের

রামপালে হত্যাচেষ্টার অপরাধে পিতাপুত্র আটক মামলা দায়ের

মেহেদী হাসান,রামপাল (বাগেরহাট) সংবাদদাতা

রামপালে হত্যাচেষ্টার মামলার পিতা ও পুত্রকে রামপাল থানা পু্লিশ অভিযান চালিয়ে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত দুই আসামীকে বাগেরহাটের আদালতে প্রেরণ করা হয়েছে। মামলা টি করেন ভিকটিম আব্দুল মান্নানের স্ত্রী পাপিয়া বেগম। আসামীরা হলেন, উপজেলার গৌরম্ভা গ্রামের হোসেন আলী আকুন্জীর পুত্র ও গৌরম্ভা ইউপি সদস্য আবু মুসা আকুন্জী (৩৮) ও তার ভাই বাবু্ল আকুন্জী (৪৫), মৃত্যু রায়হান আকুন্জীর পুত্র হোসেন আলী (৭০)। এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার গৌরম্ভা গ্রামের ভিকটিম আব্দুল মান্নানের সাথে একই গ্রামের মৃত রায়হান আকুন্জীর পুত্র হোসেন আলী ও তার দুই পুত্র বাবু্ল আকুন্জী এবং ইউপি সদস্য আবু মুসা আকুন্জীর জমি নিয়ে বিরোধ চলে আসছিল। তারই জের ধরে গত ১৫ মে ভোর ৬ টায় গৌরম্ভা গ্রামের আ. মান্নান পার্শবর্তী গৌরম্ভা বাজারে ঘুরতে যান। বাজারের মোশারেফের মাছের আড়তের সামনে রাস্তায় ফেলে অভিযুক্তরা দা, হাতুড়ী ও বরফ ভাঙ্গা মুগুর দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করেন। আহত মান্নানকে প্রথমে খুলনা সদর হাসপাতালে ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলমের সাথে কথা হলে তিনি জানান, মামলা দায়েরের সাথে সাথে হোসেন আলী ও তার পুত্র বাবু্ল আকুন্জীকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অপর আসামীকে ধরার চেষ্টা চলছে।#

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers