শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
রামপালে  আদালতে মামলা করেও নিরাপত্তাহীনতায় যুবতী 

রামপালে  আদালতে মামলা করেও নিরাপত্তাহীনতায় যুবতী 

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা

রামপালে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে যুবতী মুর্শিদা বেগম (৩৪) কে মারপিটের ঘটনায় বাগেরহাটের বিজ্ঞ আদালতে মামলা দায়ের করা হয়েছে। গত সোমবার (২৯ মে) বাগেরহাটের বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালত -২ এ মামলাটি করেন ভুক্তভোগী মুর্শিদা বেগম। বিজ্ঞ আদালতের ম্যাজিস্ট্রেট বাগেরহাটের পিবিআই কে মামলাটি তদন্ত করে রিপোর্ট দাখিলের নির্দেশ দিয়েছেন।
 মামলার আসামীরা হলেন, উপজেলার শ্রীরম্ভা গ্রামের গোলাম শেখের পুত্র মিজান শেখ (২৮), মাহাবুব শেখের কন্যা আফরোজা বেগম (২৮), গোলাম শেখের পুত্র মাহাবুব শেখ (৫০), নুরু শেখের পুত্র মেহেদী (৩২), আ. রহমান শেখের পুত্র নুরু শেখ (৬০), শের আলীর পুত্র লিয়াকত আলী ও নুরু শেখের কন্যা তানিয়া (৪০)।
মামলা করার পরেও নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুক্তভোগী পরিবারটি। মামলার এজাহারে মুর্শিদা উল্লেখ করেন, তার পিতা মাহাতাব উদ্দিন শেখের বাস্ত ভিটা নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। তার জের ধরে গত ১১ মে বৃহস্পতিবার সকাল ৭ টায় এজাহারভূক্ত আসামীরা দা, লাঠি ও সাবল নিয়ে বসত বাড়ীতে ঢুকে হামলা করে। এতে বাঁধা দিলে মুর্শিদাসহ বাড়ীর সবাইকে মারপিট করে জখম করে। এ সময় তারা তার ফোন ভেঙ্গে ফেলে ও কানের দুল ছিনিয়ে নেয়। গুরুতর আহত মুর্শিদাকে রামপাল উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়।
তিনি এজাহারে উল্লেখ করেন, বাগেরহাটের বিজ্ঞ এডিএম কোর্ট ১৪৪ ধারার মামলা চলমান থাকার পরেও প্রতিপক্ষ তর্কিত ভিটায় কাজ করছে। মুর্শিদা অভিযোগ করে বলেন, আসামিরা অত্যান্ত প্রভাবশালী হওয়ায় আমরা বিচার পাচ্ছি না, আমারা পরিবারের সদস্যরা কেউ নিরাপদ নই। যে কারণে আমরা রামপাল থানার সাহায্য কামনা করছি।
আদালতে মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন এ্যাডভোকেট মোসাম্মাৎ মেহেরুন্নেসা।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers