সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
চুলকাটি ডেস্ক
বাগেরহাট সদর উপজেলার খানপুর ইউনিয়নের নবাবপুর গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় চারজন গুরুত্বর আহত হয়েছেন। আহতদেরকে খুমেকে ভর্তি করা হয়েছে। এঘটনায় ভুক্তভোগী পরিবার বাগেরহাট সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি বৃহস্পতিবার (২৫ মে) বিকাল ৩টায় নবাবপুর এলাকায় ঘটেছে। ভুক্তভোগী আকরাম হোসেন শেখ এর স্ত্রী আনজিরা বেগম জানান, তুচ্ছ একটি ঘটনা নিয়ে পার্শ্ববতী বাড়ীর আলতাপ হোসেনের পুত্র রফিকুল ইসলামের সাথে বিরোধের সৃষ্টি হয়। এনিয়ে কথা কাটা-কাটির এক পর্যায়ে আলতাপ, তার স্ত্রী তোহুরা বেগম, বোন রাহেলা বেগম, পুত্র রফিকুল সহ অজ্ঞাত বেশ কয়েকজন মিলে তাদেরকে বেধড়ক মারপিট করে। বেধড়ক মারপিটে আকরামের স্ত্রী আনজিরা বেগম, পুত্র বাবুল শেখ ও নাজমুল শেখ আহত হলে তাদের মধ্য হতে বাবুল শেখকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনার পর একই দিন বিকেল ৪টায় আহতদের হাসপাতালে ভর্তি করে ফিরে আসলে আলতাপ হোসেন গংরা পুনঃরায় ভুক্তভোগী পরিবারের উপর চড়াও হয়ে গাছ-পালা কাটা,স্বর্ণালোকার ছিনিয়ে নেওয়া ও পূনঃ হামলা চালায় বলেও নাজমুল শেখ এর স্ত্রী রুমা বেগমের অভিযোগ। এঘটনায় নাজমুল শেখ আসামীদের নাম উল্লেখ করে একই দিন রাতে বাগেরহাট সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
Leave a Reply