শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
মোংলায় পূর্ব শত্রুতার জেরে সন্ত্রাসী হামলায় দুই যুবক রক্তাক্ত জখম

মোংলায় পূর্ব শত্রুতার জেরে সন্ত্রাসী হামলায় দুই যুবক রক্তাক্ত জখম

স্টাফ রিপোর্টার,মোংলা

মোংলায় তুচ্ছ একটি ঘটনা নিয়ে দীর্ঘদিন থেকে দন্ধ চলে আসছিল মাকোরঢোন এলাকার মেশেরশাহ গ্রামের মোঃ ছগির পরিবারের সাথে একই এরাকার প্রতিপক্ষ জাকারিয়া পরিবারের সাথে বলে অভিযোগ পাওয়া গেছে। এরই সুত্রধরে সোমবার সন্ধ্যায় কয়েকজন সন্ত্রাসীরা হৃদয় ও তার ছোট ভাইকে মেরে রক্তাক্ত জখম করে। এঘটনা নিয়ে থানায় অভিযোগ দায়ের হয়েছে।

পুলিশ, ভুক্তভোগী ছগির মোল্লা জানায়, সন্ত্রাসী জাকারিয়া সহ তার লোকজনের বাড়ীর সেফটি ট্যাংকির মুখ মেইন রোডের দিকে দেওয়ায় সর্বদা ময়লা দূর্গন্ধ বের হতে থাকে। যাতে মেইন সড়ক দিয়ে চলাচলকারী ও প্রতিবশী সহ এলাকার স্থানীয়দের খুব সমস্যা দেখা দিলে সকলেই তাদের এহেন কর্মকান্ডের প্রতিবাদ করে এবং ময়রা আবর্জনা অন্যাত্র ফেরার জন্য বলে। এলাকাবাসীর কথায় জাকারিয়ার পরিবারের লোকজন কোন কর্নপাত না করায় তারা ময়লা আবর্জনার দূর্গন্ধ থেকে পরিত্রাণ পেতে এলাকাবাসীর যৌথ স্বাক্ষরে মোংলা পোর্ট পৌরসভার মেয়র বরাবরে একটি আবেদন করে। এতে সন্ত্রাসী জাকারিয়া পরিবারের লোকজন আরো ক্ষিপ্ত হয়ে উঠে। এরই সুত্রধরে সোমবার সন্ধ্যায় প্রকাশ্যে গালাগালী করতে থাকে এবং ছগির পরিবারের লোকজনকে প্রান নাশের হুমকি দেয়া হয় বলে থানায় দেয়া অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এদিন সন্ধ্যায় ছগির হোসেনের ছেলে হৃদয় মোল্লা মটর সাইকেল যোগে বাড়ী আসার পথে পুর্ব পরিকল্পিত ভাবে সন্ত্রাসী জাকারিয়া, জুলকার নাইম, জামিল, জাহিদুল সহ অজ্ঞাতনামা ১০/ ১২ জন লোক দেশীয় অস্ত্র নিয়ে রাস্তার উপর ফেলে বেধরক মারপিট করে রক্তাক্ত জখম করে ফেলে রাখে। আহত হৃদয়ের ডাক চিৎকারে ছোট ভাই রানা মোল্লা উদ্ধার করতে গেলে তাকে মেরে রক্তাক্ত জখম করে। পরে অচেতন অবস্থায় স্থানীয়রা হৃদয় ও রানাকে উদ্ধার করে মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এঘটনায় পিতা ছগির হোসেন বাদী বাদি হয়ে জাকারিয়া, জুলকার নাইম, জামিল, জাহিদুল সহ অজ্ঞাতনামা ১০/ ১২ জনকে আসামী করে মোংলা থানায় এজাহার দাখিল করে। তবে এখনও কোন আসামী আটক হয়নী বলে নিরাপত্তা হিনতায় দিন কাটছে ছগির হোসেন’র পরিবারের সদস্যদের।

মোংলা থানার সেকেন্ড অফিসার ঠাকুরদাশ মন্ডল বলেন, মানুষের চলাচল রাস্তায় ময়লা আবর্জনা ফেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষ জাকারিয়া পরিবারের সাথে মারামারী বিষয় নিয়ে থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে। এতে রানা মোল্লা তেমন আঘাত প্রাপ্ত না হলেও হৃদয় নামের এক যুবক জখম হয়েছে। সে বর্তমানে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আছে। তদন্ত পুর্বক আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে বলে জানায় থানার সেকেন্ড অফিসার।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers